জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা করবেন ৩১ জন


শফিকুল ইসলাম

জামালপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলার ৫টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। মঙ্গলবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।  
মঙ্গলবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী স্বাক্ষরিত প্রত্যাহারকৃত প্রার্থীদের ও ৫টি সংসদীয় আসনের চূড়ান্ত বৈধ প্রার্থীদের পৃথক দুইটি তালিকা সাংবাদিকের সরবরাহ করা হয়। তালিকা সূত্রে জানা গেছে, জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের একাধিক প্রার্থী থাকায় রুবেল মিয়া তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তিনি এই আসনে তার স্বামী বিএনপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদারকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়া জামালপুর- ৫ (সদর) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ ছানোয়ার হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এই আসনে এবি পার্টি জোটগত কারণে জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়েছে। ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় জেলার ৫টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৩১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। এর মধ্যে- জামালপুর- ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ৪ জন প্রার্থী হলেন- এম রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি), মুহাম্মদ নাজমুল হক সাঈদী (জামায়াত), মো: আব্দুর রউফ তালুকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ. কে. এম ফজলুল হক (জাতীয় পার্টি)।
জামালপুর- ২ (ইসলামপুর) আসনে ৪ জন প্রার্থী হলেন- এ.ই সুলতান মাহমুদ বাবু (বিএনপি), মো: ছামিউল হক ফারুকী (জামায়াত), সুলতান মাহমুদ সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), অর্ণব ওয়ারেস খান (স্বতন্ত্র)।
জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ৯ জন প্রার্থী হলেন- মো: মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), মো: মজিবুর রহমান আজাদী (জামায়াত), মীর সামসুল আলম লিপটন (জাতীয় পার্টি), ফিদেল নঈম (গণসংহতি আন্দোলন), মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লিটন মিয়া (গণঅধিকার পরিষদ), ফারজানা ফরিদ (স্বতন্ত্র), সাদিকুর রহমান সিদ্দিকী শুভ (স্বতন্ত্র), শিবলুল বারী রাজু (স্বতন্ত্র)।
জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনে ৬ জন প্রার্থী হলেন- মো: ফরিদুল কবীর তালুকদার (বিএনপি), মোহাম্মদ আব্দুল আওয়াল (জামায়াত), মো: আলী আকবর (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো: মাহবুব জামান জুয়েল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), মো: ইকবাল হোসেন (গণঅধিকার পরিষদ), মো: কবির হাসান (নাগরিক ঐক্য)।
জামালপুর- ৫ (সদর) আসনে ৮ জন প্রার্থী হলেন- শাহ মো: ওয়ারেছ আলী মামুন (বিএনপি), মুহাম্মদ আব্দুস সাত্তার (জামায়াত), সৈয়দ ইউনুছ আহাম্মদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শেখ মো: আক্কাস আলী (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম (বাংলাদেশ কংগ্রেস), মো: বাবর আলী খান (জাতীয় পার্টি-জেপি), মো: আমির উদ্দিন (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি), জাকির হোসেন (গণঅধিকার পরিষদ)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ–রাজশাহী সড়কে বালুবোঝাই ট্রাক খাদে, চালক অল্পের জন্য রক

1

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

2

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

3

কালিগঞ্জে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের ঐক্য

4

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

5

নালিতাবাড়ী সিমান্ত অঞ্চলে ২১টি এক হাজার টাকার জাল নোট সহ আটক

6

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

7

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

8

শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল নিশ্চিত করতে নানামুখি পদক্ষ

9

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবল

10

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী

11

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

12

সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান

13

শ্রীমঙ্গলে ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস’-এর জমকালো আস

14

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

15

১২ মিনিট দেরি করায় অষ্টমবারের মতো স্বতন্ত্র প্রার্থী:সুধীর র

16

আশুলিয়ায় পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত ২০

17

নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো

18

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

19

বগুড়ায় ২ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

20