জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল


শফিকুল ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জামালপুর জেলা বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে।
জামালপুর- ৫ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এ সময় বক্তব্য রাখেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতিতে গণতন্ত্রের স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে কখনো আপোষ করেন নি। একারণে তিনি আপোষহীন নেত্রী হিসেবে আখ্যায়িত হয়ে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার মৃত্যু বাংলাদেশ ও রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ গভীরভাবে শোকাহত। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে কারাবন্দি করে তার চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে নির্যাতন করে। গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেও আজ যখন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাচ্ছে তখন বেগম খালেদা জিয়ার মৃত্যু বড় ধরণের শূণ্যতা সৃষ্টি করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার এই শূণ্যতা কখনো পূরণ হবে না। এখন বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তার স্বপ্ন পূরণে আমাদের কাজ করে যেতে হবে। এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে হাফেজ খোরশেদ আলম।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

1

হাদির হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ইঙ্গিত দাবি ফয়সাল করিমের

2

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

3

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহিলা দলের দোয়া মাহফ

4

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভা

5

এনায়েতপুরে মহিলা দলের সমাবেশে মহিলাদের মিছিলে মিছিলে রুপ নেয়

6

মসজিদের মিনার থেকে পড়ে রঙমিস্ত্রি নিহত

7

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

8

সংবাদ সংগ্রহে বাধা ও হামলা, আহত দুই সাংবাদিক

9

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্

10

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

11

ডিবি পুলিশের সফল অভিযানে চাচার হোটেল মালিকের বাসায় দস্যুতার

12

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

13

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

14

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

15

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

16

ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়াস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

17

বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না

18

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

19

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মা

20