জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রিশাল প্রেসক্লাবে মুজিব সভাপতি, নোমান সম্পাদক নির্বাচিত

আরিফ রাব্বানী।।


ময়মনসিংহের ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২০২৬–২০২৭ সেশন) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যরা উৎসাহের সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।

প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল্লাহ গোলাপ।
বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে খোরশিদুল আলম মুজিব (দৈনিক যুগান্তর ও নাগরিক টিভি) এবং সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নোমান (দৈনিক কালের কণ্ঠ) নির্বাচিত হন।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. রেজাউল করিম বাদল (দৈনিক সংবাদ) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুহাম্মদ মামুনুর রশিদ (দৈনিক বাংলা)।এছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন শামীম আজাদ আনোয়ার (সাপ্তাহিক ত্রিশাল বার্তা), দেলোয়ার হোসেন (দৈনিক কালবেলা), রফিকুল ইসলাম শামীম (দৈনিক স্বদেশ প্রতিদিন), মতিউর রহমান সেলিম (দৈনিক সমকাল) এবং এএসএম হোসাইন শাহীদ (যমুনা টিভি)।

ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

1

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা

2

৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে পুলিশ সুপার দিনা

3

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

4

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

5

পল্টনের শহীদদের শোকে-ক্রোধে উত্তাল সীতাকুণ্ডের রাজপথ

6

ঘাটাইলে সংকট দেখিয়ে গোপন গুদাম থেকে দ্বিগুণ দামে সার বিক্রি

7

লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

শাকসু নির্বাচন স্থগিতের পেছনে এক ‘লিডারের’ হাত, অভিযোগ সাদিক

9

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

10

বিএনপির বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পেছনে জামায়াত ও আ.লীগের

11

পাবনায় বিএডিসি সহকারী পরিচালকের উপর অতর্কিত হা ম লা র প্রতিব

12

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১৬

13

বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উপলক্ষে মতবিনিময়

14

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

15

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরে চীনা শিক্ষার্থী দ্বিগুণ

16

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

17

রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

18

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

19

Medal of Success 2025-এ সম্মানিত হলেন অনন্য সফলতার অধিকারীরা

20