জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাকিমপুরের হিলিতে বিএনপির এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন

জয়নাল আবেদিন লিটন 
 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সমর্থনে অনুষ্ঠিত হয় এ শোভাযাত্রা। এতে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


সোমবার (২৪ নভেম্বর) দুপুরে হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রায় দুই হাজার মোটরসাইকেলের বিশাল বহর একসঙ্গে শোভাযাত্রা শুরু করে।শোডাউনটি হাকিমপুর উপজেলার ৩টি ইউনিয়ন, গ্রাম ও পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে। পুরো শোভাযাত্রা জুড়েই ছিল, ধানের শীষ বিজয় চাই, গণতন্ত্র ফিরিয়ে দাওসহ নানা স্লোগানের মুখরতা।


শোডাউনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ নিয়ে অংশ নেন। বিভিন্ন স্থানে শোভাযাত্রাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে ছিলেন সাধারণ মানুষও।


হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘দিনাজপুর-৬ আসনে আমাদের প্রিয় নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বিজয়ী করতে আমরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ। আজকের মোটরসাইকেল শোডাউন সেই ঐক্যের সবচেয়ে বড় প্রমাণ। দুই হাজারের বেশি মোটরসাইকেলের অংশগ্রহণ দেখেই বোঝা যায়, হিলিতে ধানের শীষের প্রতি মানুষের ভালোবাসা কত গভীর।’


উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘এটি ছিল শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও শৃঙ্খলাপূর্ণ শোভাযাত্রা।


মূলত ধানের শীষের প্রচার-প্রচারণাকে আরো বেগবান করতেই এই আয়োজন। জনগণের মাঝে বিএনপির প্রতি যে আশা ও আস্থা তৈরি হয়েছে, আজকের শোডাউন তা আরো দৃঢ়ভাবে প্রকাশ করেছে। আমরা বিশ্বাস করি, আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষকেই বিজয়ের মুকুট পরিয়ে দেবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টা রামকৃষ্ণ আশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান

1

নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

2

নীলফামারী-৪ আসনে সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ

3

মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

4

আমার নির্মাণে আমি

5

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

6

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

7

পল্লী বিদ্যূৎ ডিজিএম এর স্বেচ্ছাচারীতা

8

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

9

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে

10

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা

11

যে ঐতিহ্য হারাবার পথে

12

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্

13

কারওয়ান বাজারে ব্যবসায়ী-চাঁদাবাজ সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ

14

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

15

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

16

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন

17

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে

18

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

19

আমি নির্বাচিত হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে

20