জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডের

  এম জিশান পারভেজ

নিরাপত্তাশঙ্কায় ভারতে গিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাই বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলার সুযোগ দিয়েছে স্কটল্যান্ডকে শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড

তবে জানিয়েছেনহুট করে সুযোগ পেলেও বিশ্বকাপ খেলতে স্কটল্যান্ড পুরোপুরি প্রস্তুত স্কটিশদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্ধারিত সময়ের মধ্যে ভিসার কাজ শেষ করা এবং টিকিট কাটা

আগামী  ফেব্রুয়ারি ভারতে শুরু হচ্ছে ২০ দলের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জায়গায় গ্রুপ ‘সি’-তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড এভাবে বাংলাদেশ বাদ পড়ায় দলটির প্রতি সহমর্মিতা আছে কি নাএমন প্রশ্নে ক্রিকেট স্কটল্যান্ডের অস্ট্রেলিয়ান প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেন, ‘অবশ্যই আছে বাংলাদেশ দলের প্রতি আমাদের পুরো সহানুভূতি আছে
বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ডকে এখন গ্রুপ পর্বে লড়তে হবে ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজনেপাল  প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালির বিপক্ষে বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে 

লিন্ডব্লেড আরও বলেন, ‘আমরা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি বিশ্বকাপের একটি নির্দিষ্ট বাছাইপ্রক্রিয়া আছে কেউই এমন পথে বিশ্বকাপে খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না আমরা বুঝিআমাদের অংশগ্রহণটা একেবারেই ব্যতিক্রম পরিস্থিতির ফল আর সে কারণেই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে

এগিয়ে থাকার সুবাদে এই ‘লটারি’ লেগেছে স্কটিশদের

তবে মাঠে নামার আগে স্কটিশদের লড়তে হচ্ছে সময়ের সঙ্গে এখনো ফ্লাইট আর ভিসার প্রক্রিয়া শেষ হয়নি ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড অবশ্য স্কাই স্পোর্টসকে বলেছেনতাঁরা যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জার্সি গোছানো শেষখেলোয়াড়েরাও তৈরি

টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে হবে তাদের আগামী ১৪ ফেব্রুয়ারিঅর্থাৎভালোবাসা দিবসে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্কটল্যান্ড এডিনবরার হাড়কাঁপানো শীত ছেড়ে ভারতের কড়া রোদে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং হলেও দমে যাচ্ছে না তারা লিন্ডব্লেড বলেন, ‘আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন দিনে ২১ ঘণ্টা সক্রিয় থাকে সাত দিনের মধ্যে স্কটল্যান্ড থেকে ভারতে দল পাঠানো সোজা কথা নয়তবে আইসিসি আমাদের সাহায্য করছে যদি সব ঠিক থাকেতবে  সপ্তাহের শেষেই দল ভারতের বিমানে চড়বে

ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে হওয়া ২০২৪ বিশ্বকাপে কিন্তু স্কটল্যান্ড বেশ চমক দেখিয়েছিল বৃষ্টি বাগড়া না দিলে হয়তো গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারিয়ে দিতঅস্ট্রেলিয়ার বিপক্ষেও চোখে চোখ রেখে লড়েছিল

এবারের টুর্নামেন্ট নিয়ে লিন্ডব্লেড বেশ আশাবাদী তাঁর কথা, ‘আমরা সেরা দলগুলোর বিপক্ষে খেলতে মুখিয়ে আছি কিছু অঘটন ঘটাতে চাই প্রস্তুতির ঘাটতি থাকায় আমাদের ওপর চাপ হয়তো কিছুটা কমকিন্তু নিজেদের কাছে আমাদের প্রত্যাশা অনেক



 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় আতঙ্ক: জুলাই শহীদ ইশমামের বড়ভাই মুহিবকে লক্ষ্য করে

1

নকল দুধ তৈরিতে অভিযুক্ত আবুল বাশার ধরাছোঁয়ার বাহিরে

2

সুন্দরবন রক্ষায় যুবদের লড়াই

3

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

4

নতুন বছরে রাবিপ্রবি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

5

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা সিরাজদিখানের শেখ

6

পটুয়াখালী -২ আসনে মনোনয়ন প্রত্যাখানের দাবিতে বাউফলে বিক্ষোভ

7

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী

8

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

9

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

10

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

11

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা নেই

12

আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান

13

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

14

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

15

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

16

১০ দিনে লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও

17

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

18

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত

19

জামালপুর -১ আসনে মনোনয়ন পেয়েছেন এম. রশিদুজ্জামান মিল্লাত

20