জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আ. লীগ ঘোষিত ঢাকা লকডাউনেও দোহারে স্বাভাবিক জীবনযাত্রা


মোঃ শাহাদাত

পুরো দেশ থেকে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করতে আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির আহ্বান জানানো হলেও দোহার উপজেলায় এখন পর্যন্ত তার তেমন কোনো প্রভাব দেখা যায়নি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে উপজেলার পালামগঞ্জ, বাশতলা, লটাখোলা করম আলী মোড়, কালেমা চত্বর, থানার মোড়, মেঘুলা, জয়পাড়ার প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। স্থানীয় পরিবহন, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িও চলাচল করছে প্রতিদিনের মতোই।

এছাড়া বাজার ও দোকানপাটও ছিল খোলা এবং স্বাভাবিক দিনের মতোই ক্রেতা-বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানিয়েছেন, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকেও কোনো ধরনের নির্দেশনা বা বাধা দেওয়া হয়নি। ফলে লকডাউনের ঘোষণা সত্ত্বেও সাধারণ জীবনযাত্রা আগের মতোই চলছে।

এ বিষয়ে দোহার থানার ওসি হাসান আলী  জানান, আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে দোহার উপজেলায় নিরাপত্তা জোরদার করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ টি টিম ও ৮টি মোবাইল টিম কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়না দূয়ারী জালে ছয়লাভ তাহিরপুর জীববৈচিত্র্য হুমকিতে।

1

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

2

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

3

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

4

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

5

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি

6

শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েলকে বিশেষ অভিযানে আটক করে র‍্যাব

7

সিলেটের ওসমানীনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

8

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

9

নওগাঁর নিয়ামতপুরে সরকারিভাবে নির্মিত হচ্ছে গোরস্থান

10

হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল

11

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

12

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

13

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ

14

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

15

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

16

কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মানবিক চিকিৎসক শাহীন

17

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

18

তারেক রহমানের মহাসমাবেশের জন্য প্রস্তুত পলোগ্রাউন্ড মাঠ

19

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

20