সঞ্জয় বাড়ৈ 
আজ মাদারীপুর জেলার, ডাসার উপজেলাধীন ঐতিহ্যবাহী-শতবর্ষী বীরমোহন উচ্চ
 বিদ্যালয়ে-তারুন্যের উৎসব উৎযাপন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন,
বীরমোহন উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, জনাব সালাহ্ উদ্দিন আকন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জনাব আশরাফুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কালকিনি।
এছাড়াও উপস্থিত ছিলেন, জনাব আরিফুল ইসলাম( উপজেলা আইসিটি কর্মকর্তা),
 সহকারী প্রধান শিক্ষক জনাব আ:রহিম ফকির, বিদ্যালয়ের সম্মানিত  শিক্ষক বৃন্দ ও
 শিক্ষার্থী বৃন্দ।তারুণ্যের উৎসবের উপর আলোচনা, রচনা প্রতিযোগিতা ও বিতর্ক 
প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান পরিচালিত হয়।সবশেষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা 
কর্তৃক, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা, পরিষ্কার-
পরিচ্ছন্নতা ও শিক্ষার মান সম্পর্কে ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয় সন্তোষ প্রকাশ
 করেন।সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি 
ঘোষণা করেন।আজ মাদারীপুর জেলার, ডাসার উপজেলাধীন