জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ফুটপাত দখল করে বসেছে অস্থায়ী দোকান দুর্ভোগে পথচারীরা


আবু সায়েম 

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা সদরে থানা গেট থেকে উপজেলা গেট পর্যন্ত রাস্তার দুই পাশে থাকা পথচারীদের ফুটপাত দখল করে বসেছে শীতকালীন পোশাকের দোকান। শীতের আগমনে রঙ-বেরঙের শিশু, কিশোর, কিশোরী এবং বিভিন্ন বয়সী মানুষের জন্য তৈরী পোশাকে সেজে উঠেছে এসব অস্থায়ী দোকান। কিন্তু ফুটপাতজুড়ে দোকান বসার কারণে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারীরা।

বাজারে আগত ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য এসব দোকানই মূল আকর্ষণ। তুলনামূলকভাবে কম দামে পোশাক পাওয়া যায় বলে তারা এসব দোকান থেকেই প্রয়োজনীয় শীতের কাপড় কেনেন। তবে এর ফলে ফুটপাত সংকুচিত হয়ে যাওয়ায় নারী, শিশু ও বয়স্ক পথচারীদের চলাচলে ভীষণ অসুবিধা হচ্ছে।

একজন পথচারী বলেন, “আমরা হেঁটে যাওয়ার মতো জায়গাও পাই না। থানা গেট থেকে উপজেলা গেট পর্যন্ত রাস্তার দুই পাশে দোকান আর ব্যাটারিচালিত রিকশার ভিড়—একেবারে জ্যাম লেগে থাকে সকাল থেকে রাত পর্যন্ত।”

উপজেলার এই প্রধান সড়কের দুই পাশে ব্যাটারিচালিত রিকশা, ভ্যানগাড়ি, অটোরিকশা ও সিএনজিচালকরা যত্রতত্র গাড়ি থামিয়ে রাখেন। ফলে যানজট লেগে থাকে প্রায় সারাদিন। শহরের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যাচ্ছে।

এলাকাবাসী জানান, যদি প্রশাসন বা হাট কর্তৃপক্ষ এসব অস্থায়ী দোকানকে একটি নির্দিষ্ট স্থানে স্থানান্তর করে, তাহলে একদিকে পথচারীরা স্বস্তিতে চলাচল করতে পারবে, অন্যদিকে শহরের শৃঙ্খলা ও সৌন্দর্যও বজায় থাকবে।

জনস্বার্থে দ্রুত থানা গেট থেকে উপজেলা গেট পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নিয়ামতপুরবাসী।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় মুহিব হামলা মামলার প্রধান আসামি আটক, অভিযানে আহত প

1

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বা

2

চায়না দূয়ারী জালে ছয়লাভ তাহিরপুর জীববৈচিত্র্য হুমকিতে।

3

শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দ

4

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তু

5

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

6

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

7

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন

8

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

9

টবগী ৪ নং ওয়ার্ডে মহিলা দলের পরামর্শ সভা

10

লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত

11

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

12

মৌলভীবাজারে গণসংযোগে ব্যস্ত জহর লাল দত্ত

13

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

14

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

15

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

16

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

17

বগুড়ায় জেলা গোয়েন্দার অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

18

বাবার ফেলা যাওয়া দুই শিশু বাঁচানো গেল না ১৪ মাসের মোর্শেদকে

19

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

20