জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

মো: সুমন

বান্দরবানের লামা উপজেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের সময় যৌথ বাহিনীর ওপর স্থানীয় শ্রমিক ও এলাকাবাসীর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশ-বিজিবি সদস্য ও প্রশাসনের কর্মকর্তাসহ মোট ৫৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া-লামা-ফাইতং সড়কের পাহাড়তলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি সদস্য এবং ট্রাকসহ ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে ইটভাটার ৮ শ্রমিককে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম, আলীকদম সেনা জোনের উপর–অধিনায়ক মেজর হাফিজ, সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ এবং লামা থানার ওসি তোফাজ্জল হোসেন। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর অংশ নেয়।

সহকারী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন,

ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। অনেক সদস্য আহত হয়েছেন।

তিনি আরও জানান,

আমরা কয়েকদিন ধরে ফাইতং এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। কিন্তু মালিক-শ্রমিক ও তাদের নিয়োজিত স্থানীয়রা বারবার বাধা প্রদান করে, ফলে অভিযান ব্যাহত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৭১ সদস্যের আহ্বা

1

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

2

মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য

3

লোহাগাড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ,

4

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

5

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

6

সাভারে নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

7

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেট

8

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

9

প্রাণনাশের হুমকি জমি ও মাছের ঘের জবর দখলের বিরুদ্ধে থানায় অ

10

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

11

মধুপুরে মোটরসাইকেল রেসে দুর্ঘটনা

12

ঢাকা-৫ আসনে জামায়াত জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

13

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

14

ভুয়া তথ্যে দিয়ে পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক

15

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

16

একজন জনবান্ধব নিবার্হী কর্মকর্তার বদলি জনিত বিদায়

17

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

18

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

19

গ্রামীণ সমাজে দীর্ঘস্থায়ী বিবাদ: কারণ ও পতিকার

20