জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিরি’র যৌথ উদ্যোগে মাইজভাণ্ডারে মনোবৈজ্ঞানিক সেমিনার

 আহমদ উল্লাহ  
মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক, গাউছুল আজম মাইজভাণ্ডারী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এঁর জন্মদ্বিশতবার্ষিকী স্মারক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)-এর যৌথ উদ্যোগে সুফি সাইকোলজি ডায়ালগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (৮ নভেম্বর) ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফস্থ ডিরি কনফারেন্স হলে আয়োজিত এই সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল: "ফরিয়াদি প্রথার মাধ্যমে মাইজভাণ্ডারী সুফি কাউন্সিলিং: এক দেশীয় নিরাময় পদ্ধতি"। দেশের শীর্ষ মনোবিজ্ঞানী, শিক্ষাবিদ ও গবেষকগণ এতে অংশ নেন।


সেমিনারে সেশন চেয়ার হিসেবে সভাপতিত্ব করেন ডিরি’র ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। কী-নোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষা ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। 


চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ডিরি’র মেম্বার সেক্রেটারি কাজী মো. সাইফুল আসপিয়ার সঞ্চালনায় সেমিনারে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। 

কী-নোট স্পিকার ড. মো. আজহারুল ইসলাম তার বক্তব্যে মাইজভাণ্ডারী ফরিয়াদি প্রথাকে একটি কার্যকরী বৈজ্ঞানিক নিরাময় পদ্ধতি হিসেবে উপস্থাপন করেন। 

সেমিনারে বক্তারা বলেন, বর্তমানে হিলিং এর সক্ষমতা আমরা দিন দিন হারিয়ে ফেলছি, যার কারণে আমরা দিন দিন ঔষুধ নির্ভর হয়ে যাচ্ছি। মাইজভাণ্ডার দরবার আধ্যাত্মিক বিশ্বাস ও মনস্তত্ত্বকে একীভূত করে কাজ করছে। সুফিজম মানুষের ভেতরের আলো জ্বালিয়ে আত্মশুদ্ধি নিশ্চিত করে, যা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূ

1

দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ

2

আওয়ামী লীগের নেতাদের নিজ দলে অভয় দিয়ে প্রবেশ করাচ্ছেন পাবনা

3

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

4

সদরপুরে বিএনপির শহীদুল ইসলাম বাবুলের মনোনয়ন পত্র জমা

5

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

6

বড়দিন ও টানা তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

7

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

8

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

9

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

10

জামাত নেতার বাড়ির সামনে সরকারি রাস্তার গাছ যখন নিরাপদ নয়

11

নোয়াখালীতে চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত পলাতক আসামি

12

বাবার ফেলা যাওয়া দুই শিশু বাঁচানো গেল না ১৪ মাসের মোর্শেদকে

13

বরগুনার তালতলীতে জনপ্রিয় বিএনপি নেতা বহিস্কারাদেশ প্রত্যাহার

14

রায়গঞ্জে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

15

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ

16

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

17

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে নিষিদ্ধ স্থানে বালু

18

গঙ্গা ব্যারেজ তৈরি হলে ৫০ লাখ টন খাদ্য উৎপাদন হবে

19

জঙ্গি হামলায় ঝালকাঠির দুই বিচারক হত্যার ২০ তম বছরে শোক শ্র

20