জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

এক মিনিট বিলম্বে মনোনয়ন না নেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনে আবেদন

 মো আমিনুল ইসলাম 



পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভাণ্ডারিয়া) আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. আনিসুর রহমান মুন্না মনোনয়নপত্র জমা দিতে গিয়ে এক মিনিট বিলম্বের অজুহাতে মনোনয়ন গ্রহণ না করার অভিযোগ তুলেছেন।

এ ঘটনায় তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি দাবি করেন, গত সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে বিকেল ৫টার আগেই তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

আবেদনে উল্লেখ করা হয়, সহকারী রিটার্নিং অফিসারের কক্ষের সামনে দায়িত্ব পালনরত ব্যক্তিরা তাকে অপেক্ষা করতে বলেন এবং জানান—ভিতরে প্রার্থী থাকায় তিনি পরে প্রবেশ করতে পারবেন। এ সময় তিনি কক্ষের বাইরে অপেক্ষা করেন। কিন্তু ঠিক বিকেল ৫টার সময় কেচি গেট বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে তিনি রিটার্নিং অফিসারকে ফোন করলে অফিসারের সহকারী জানান, রিটার্নিং অফিসার ব্যস্ত আছেন, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর আবার ফোন করলে তাকে জানানো হয়, মাত্র এক মিনিট বিলম্ব হওয়ায় তার মনোনয়নপত্র আর গ্রহণ করা যাবে না।

আনিসুর রহমান মুন্না আরও দাবি করেন, তিনি নির্ধারিত সময়ের আগেই কার্যালয়ে উপস্থিত ছিলেন, যা সেখানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখলেই প্রমাণ পাওয়া যাবে। তাই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার মনোনয়নপত্র গ্রহণের জন্য তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

1

নকল সাংবাদিক ও ডিবি'র পাঁকা ধানে মই দিলো জেলা গোয়েন্দা শাখা

2

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২

3

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফ

4

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

5

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

6

শেরপুর জেলার পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহণ করলেন নবাগত পুলিশ

7

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

8

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩

9

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

10

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু

11

নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

12

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় মেডেল জয়ী আবু রায়হানকে সেল

13

উজিরপুর উপজেলা গণজাগরণ দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অ

14

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

15

বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলার চর্চা, এটা কি আপনাদের প

16

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

17

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

18

চবিতে নারী শিক্ষার্থীদের বহিষ্কার ও পলিটেকনিকের শিক্ষার্থীদে

19

শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর মতবিনিময়

20