জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩২

এমডি রাকিব
পটুয়াখালীর দুমকী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বৃদ্ধ, নারী ও শিশুর সংখ্যা বেশি। আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় একটি হিংস্র কুকুর পথচারীদের ওপর হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুকুরটি রাজাখালী, থানাব্রীজ, পীরতলা বাজার, জলিশা, আনন্দ বাজার, লুথার্ন হেলথ কেয়ার এলাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস এবং গ্রামীণ ব্যাংক সড়কে দৌড়ে দৌড়ে পথচারীদের কামড়ায়। কুকুরটির কামড়ে অন্তত ৩০ জনের বেশি মানুষ আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন আব্দুল্লাহ (১৯), তানিয়া (৩), উজ্জ্বল (২৫), ইউসুফ (৩২), মাহিনুর বেগম (৩৮), মফিজুর রহমান (৭০), তানিয়া (২৮), জব্বার ঘরামী (৬০), রিমা (২০), মনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), বশির (২০) এবং আ. লতিফ খান (৯৫)। আহতদের কেউ কেউ দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন, বাকিরা পটুয়াখালী ও বরিশালে চিকিৎসাধীন।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটি হঠাৎ দৌড়ে এসে লাফিয়ে লাফিয়ে শরীরের বিভিন্ন অংশে কামড়ায়। এতটাই হিংস্র ছিল যে সামনে যাকেই পেয়েছে তাকেই কামড়ে রক্তাক্ত করেছে।
স্থানীয় বাসিন্দা মাসুদ সরদার বলেন, “পবিপ্রবি আনসার সদস্য ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহায়তায় কুকুরটিকে আটক করে মেরে ফেলা হয়েছে।”
দুমকী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয়দের সহায়তায় কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। তিনি গৃহপালিত কুকুরগুলোকে নিয়মিত টিকা দেওয়ার পরামর্শ দেন।
দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জি এম এনামুল হক বলেন, এখন পর্যন্ত ১৭ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। সরকারি পর্যায়ে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকট রয়েছে। রোগীদের স্বজনরা বিভিন্ন কোম্পানি থেকে ভ্যাকসিন সংগ্রহ করছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও আনসার সদস্যদের মাধ্যমে কুকুরটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ-১ আসনে ত্রিমুখী লড়াই

1

দিনাজপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কে পুলিশ সুপারের ফুল

2

ফুলবাড়ীতে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বিজয় দিবসে খেলাধুলার আয

3

সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

4

পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতা প্রতিরোধে ধাপেরহাটে জাম

5

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মারিশ্যা জোনের মতবিনিময়

6

সরোয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠিত

7

নেতানিয়াহুর পদত্যাগ ও স্বাধীন তদন্তের দাবিতে- উত্তাল বিক্ষোভ

8

দিনাজপুরে বিএনপি'র প্রার্থী নিয়ে দ্বন্দ্বে সুযোগ নিচ্ছে জাম

9

কৃষিতে বিপ্লব

10

বাউফলে একসঙ্গে সেই পাঁচ সন্তানের জন্ম দেওয়া মা-বাবা অ'ভাব-অন

11

গঙ্গা ব্যারেজ তৈরি হলে ৫০ লাখ টন খাদ্য উৎপাদন হবে

12

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এ

13

ভাঙ্গুড়ায় সন্ধ্যা রাতে কৃষকের একটি ষাঁড় গরু চুরি, এলাকায়

14

বেলকুচিতে নারী ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

15

বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য ও আইসিসি-র সীমাবদ্ধতা

16

বেতন বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

17

পটুয়াখালীতে ডিসেম্বর মাসের জেলা আ/ইনশৃ/ঙ্খলা কমিটির সভা অনু

18

অর্থবাবে থেমে যাচ্ছে অনার্সে ভর্তি প্রতিবন্ধী মায়ের একমাত্র

19

কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

20