জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন প্রফেসর ড এ আর খান

আরিফ রববানী 

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রফেসর ড এ আর খান মনোনয়নপত্র দাখিল করেছেন। নান্দাইলের উন্নয়নে  সৎ, যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব প্রদানের প্রত্যাশায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে, রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

প্রফেসর ড এ আর খান  বলেন, জনগণের অধিকার রক্ষা, স্থানীয় উন্নয়ন নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমি নিবেদিতপ্রাণ। এই পথচলা নান্দাইলবাসীর জন্য নতুন আশার বার্তা হয়ে উঠবে বলেও প্রত্যাশা করেন তিনি।

মনোনয়নপত্র দাখিলের সময় এলাকার শান্তিপ্রিয় জনগণ উপস্থিত থেকে তার প্রতি সমর্থন জানিয়েছেন।

মনোনয়নপত্র দাখিল শেষে প্রফেসর ড এ আর খান আরও বলেন, নান্দাইলবাসীর সাড়া পেয়ে তাদের দোয়া নিয়ে আমি এই মনোনয়নপত্র জমা দিয়েছি। উপজেলার তৃণমূল পর্যায়ে আমার বিপুল জনসমর্থন রয়েছে। বিগত সময়ে এলাকায় উন্নয়নমূলক কাজের পাশাপাশি মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা  করেছি এবং আমার পরিচ্ছন্ন রাজনীতি এবং সততা  উপজেলাবাসীর কাছে আস্থা কুড়িয়েছে।

তিনি আরও বলেন, ‘আশা করি জনগণ আমাকে ভুলবে না। বিগত দিনে আমি জনগণের পাশে ছিলাম, আগামী দিনেও জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ পাব বলে আমি বিশ্বাস করি। আমি যদি এমপি নির্বাচিত হই তবে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত আলোকিত নান্দাইল গড়ব। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত নান্দাইলবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছি। বাকি জীবন আমি জনগণের  সঙ্গে থেকে নান্দাইলের উন্নয়নে কাজ করতে চাই।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমার পক্ষে জনগণের যে ব্যাপক সাড়া রয়েছে, তাতে আমি বিশ্বাস করি বিপুল ভোটে জয়লাভ করতে সক্ষম হব।

নান্দাইলের কয়েকজন ভোটারের সাথে বললে তারা জানান- প্রফেসর ড  এ আর খান একজন  শিক্ষিত, সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি কোন দল বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাসী নয়; আমরা যোগ্যতা, সততা ও আদর্শকে গুরুত্ব দিয়ে তাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে এতিম ও দুস্থ্যদের মাঝে দুম্বার মাংস বিতরণ

1

সেতুসহ-৫-দফা-দাবিতে-বোরহানউদ্দিনে-২২৫-মেগাওয়াট-বিদ্যুৎকেন্দ্

2

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

3

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

4

প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

5

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

6

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

7

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

8

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

9

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

10

চট্টগ্রামে ৮ দলের সংবাদ সম্মেলনে জামায়াত নেতা মাওলানা মুহাম্

11

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচন

12

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকার অর্থদণ

13

ঠাকুরগাঁওয়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

14

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯০ তম দুর্গা পূজা

15

নান্দাইলে প্রতিবাদকারী যুবককে মারধর করে বাইক নিয়ে যাওয়ায় থ

16

বাঞ্ছারামপুরে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা

17

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

18

ফেনী নাবিলা মন্জিলের মালিক কতৃক ভাড়াটিয়ার মেয়ে ধর্ষণের অভিয

19

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ির উদ্বোধন করলেন বাণিজ্য

20