জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর দলগাছীতে ইউএনও’র ‘টাকা ছাড়া মিডিয়া কাভার হয় না’ মন্তব্যে সাংবাদিক সমাজ ক্ষুব্ধ


মোঃ ফরহাদ হোসেন
নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি’র এক মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীদের অভিযোগ, একটি সরকারি সভায় ইউএনও “মিডিয়া ডাকলে শুধু টাকা চায়, তাই আমি মিডিয়া কাভারেজ নিই না” এমন বক্তব্য দিয়ে সাংবাদিক সম্প্রদায়কে অবমাননা করেছেন।

ঘটনাটি ঘটে গত ১২ নভেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কাব স্কাউট বিষয়ক এক সভায়। সেখানে উপস্থিত একাধিক অংশগ্রহণকারীর দাবি, আলোচনার এক পর্যায়ে ইউএনও এই মন্তব্য করেন। পরে সভার ওই অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলার সর্বস্তরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদে বদলগাছীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দ গত ১৬ নভেম্বর (রবিবার) ইউএনওর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি স্মারকলিপি দাখিল করেন। ইউএনও ইসরাত জাহান ছনি ছুটিতে থাকায় স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন। তিনি বিষয়টি ইউএনওকে অবহিত করার নিশ্চয়তা দেন।

স্মারকলিপিতে বলা হয়, বদলগাছী উপজেলায় দায়িত্ব নেওয়ার পর থেকে ইউএনওর কর্মকালে বিভিন্ন জাতীয়-আঞ্চলিক গণমাধ্যমে শতাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। অথচ এসব সংবাদ কাভারেজের জন্য কোনো সাংবাদিক কখনো তাঁর কাছ থেকে কোনো আর্থিক সুবিধা দাবি করেননি। তারপরও তিনি সংবাদকর্মীদের সম্পর্কে ‘অযৌক্তিক, মিথ্যা ও মর্যাদাহানিকর’ মন্তব্য করেছেন।
স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, “ইউএনওর বক্তব্য শুধু অসত্যই নয়, মর্যাদাহানিকর এবং পুরো সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করার শামিল। তিনি অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন, এটাই আমাদের দাবি। অন্যথায়, তিনি যেসব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেসব অনুষ্ঠানের সংবাদ বর্জনসহ তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এ ঘটনায় উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। অনেকেই মনে করছেন, একটি দায়িত্বশীল প্রশাসনিক পদে থাকা ব্যক্তির এমন মন্তব্য গণমাধ্যম ও প্রশাসনের সম্পর্ককে অকারণে উত্তপ্ত করে তুলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

1

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

2

নারী সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিল চায় বাংলাদেশ খেলাফত

3

এলপিজি সংকটে বাসাবাড়িতে চুলা নিভে গেছে, ভোগান্তিতে ভোক্তারা

4

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

5

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

6

জামালপুরে প্রাপ্ত জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন

7

দেশের স্বাধীনতা রক্ষায় দাঁড়িপাল্লা প্রতীকে সিলমালার আহ্বান

8

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

9

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

10

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

11

যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার

12

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

13

ঝালকাঠির দু'টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপ

14

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

15

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

16

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

17

বিএনপি দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

18

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

19

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন

20