জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন মনোনয়ন প্রত্যাশী এড. গাজী কামরুল ইসলাম সজল

​আগৈলঝাড়া -গৌরনদী ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এড. গাজী কামরুল ইসলাম সজল শনিবার (১ নভেম্বর) আগৈলঝাড়া উপজেলায় ব্যাপক প্রচার ও গণসংযোগ করেছেন।
​তিনি এ সময় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে একটি আদর্শ রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচির অংশ হিসেবে তিনি জনসাধারণের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিলি করেন।
​গণসংযোগকালে এড. গাজী কামরুল ইসলাম সজল সাংবাদিকদের বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধুমাত্র নির্বাচনী ইশতেহার নয়, এটি একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণে আমাদের সুদূরপ্রসারী অঙ্গীকার। আমাদের সকলের উচিত এই দফাগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা।"
​তিনি আরও বলেন, "আগৈলঝাড়া-গৌরনদী ১ আসনে দলের মনোনয়ন কে পাবেন, সেটা সম্পূর্ণভাবে দলের সিদ্ধান্ত। দল যাকেই নমিনেশন দেবে, আমরা তার সাথেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো এবং বিজয়ী করে আনবো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই জনপদের মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা।"
​তাঁর এই লিফলেট বিতরণ কর্মসূচি ও বক্তব্য এলাকায় দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। তিনি মনে করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই দলের লক্ষ্য অর্জন করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

1

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

2

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

3

জামায়াত ইসলামী উখিয়া উপজেলা কার্যালয় উদ্বোধন ও কেন্দ্র প্রতি

4

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

5

সেতুসহ-৫-দফা-দাবিতে-বোরহানউদ্দিনে-২২৫-মেগাওয়াট-বিদ্যুৎকেন্দ্

6

মডেল টাঙ্গাইল গড়ার লক্ষে মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্

7

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

8

‎নিয়ামতপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনু

9

মানসিক ভারসাম্যহীন নারী খোলা পরিবেশে সন্তান প্রসব করে পালিয়ে

10

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

11

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা সিরাজদিখানের শেখ

12

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

13

নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্

14

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

15

ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

16

কুলাউড়া শ্রীপুরে গুনীজন সংবর্ধণা অনুষ্ঠানের আইনজীবী কামরুল ই

17

বিএনপি'র জন্মের আগেই শিবির করতাম বললেন বিএনপি প্রার্থী

18

দিনাজপুরের বিরলে ব্রীজ নির্মাণ কাজ তদন্তে দুদক

19

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

20