জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপিএল সম্প্রচার বন্ধের দাবি


মো:মিজানুর রহমান শাহীন  
কিশোরগঞ্জে বাংলাদেশের জাতীয় ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে এবং ভারতে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুর দুইটার দিকে কিশোরগঞ্জের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শাপলা চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণকারীদের ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত ছাত্র ঐক্য, কিশোরগঞ্জ।

সমাবেশে বক্তারা বলেন, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে রাজনৈতিক চাপের কারণে কেকেআর মোস্তাফিজুরকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারের প্রতি অবমাননাকর।

বক্তারা আরও জানান, গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে কেকেআর মোস্তাফিজ রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায়। তবে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ভারতে সৃষ্ট রাজনৈতিক চাপের পর বিসিসিআই কেকেআরকে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এই সিদ্ধান্তকে “উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার কিংবা দেশের অপমান কোনোভাবেই সহ্য করা হবে না। একই সঙ্গে তিনি বাংলাদেশে আইপিএল ম্যাচ সম্প্রচার বন্ধ করার জন্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

এছাড়া আসিফ নজরুল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে ভারতে নির্ধারিত ম্যাচগুলোর ভেন্যু শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবিতে আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনা শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি এখন রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যুতে রূপ নিয়েছে। তারা অবিলম্বে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো এবং আইপিএল সম্প্রচার বন্ধের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান কখনো ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না

1

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

2

সিলেটে নিজ ঘর থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্

3

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকি-টকি উদ্

4

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

5

নতুন মোটরসাইকেল কেনার দু’দিন পরই ১০ হাজার টাকার মামলা

6

আহত সুপেন্দ্র শেখরকে দেখতে হসপিটালে ছুটে গেলেন আমিনুর রহমান

7

মানিকগঞ্জে নিখোঁজ কিশোর উদ্ধার

8

সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির মিলাদ

9

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

10

লোহাগাড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ,

11

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী, ক্রেতাদের স্বস্তি

12

দূর্গাহাটায় আবেগঘন বিদায়: চোখের জলে ভাসলো গড়েরবাড়ী সরকারি প্

13

আমরা রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার হাতিয়ার হিসেবে দ

14

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

15

বাংলাদেশ প্রেসক্লাব,কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ-বার্ষিকী সম্মে

16

জামালপুরে ৫ দফা দাবীতে অটোরিক্সা চালকদের ধর্মঘট

17

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

18

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

19

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

20