জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

 মোঃ মহাসিন চৌধুরী 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া মাঠ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে কায়েতপাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেতের ভেতরে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

খবর পেয়ে গ্রাম পুলিশ, স্থানীয় পুলিশ ফাঁড়ি এবং আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত মরদেহ উদ্ধারের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, এখনো পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানায়, তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে

1

কোটালীপাড়ায়-মন্দিরে মন্দিরে "শ্রী শ্রী কার্তিক" পূজার প্রস্ত

2

বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্

3

ছাতক উপজেলায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

4

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

5

জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হলে উন্নয়নই হবে আমার মূল লক্ষ

6

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা

7

দৌলতপুরে ভোটারদের সাথে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুকের

8

ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ

9

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ামতপুরে খসড়া ভোটকেন্দ্র ত

10

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

11

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছা

12

বান্দরবানের, আলীকদমে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা

13

আমরা সব বিষয়ে ছাড় দিয়েছি, কিন্তু এবার নয়

14

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

15

পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী: প্রযুক্তির

16

দিনাজপুর সীমান্তে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে

17

নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

18

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

19

শ্যামনগরে NGO এর নামে প্রতারনা

20