জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মহাকালের পথে আপসহীন এক নক্ষত্রের বর্ণাঢ্য যুগের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া

 

মোঃ জীবন

 জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?”- প্রকৃতির এই অমোঘ নিয়মকে সত্য মেনে নিয়ে না-ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

শোকাতুর শেষ মুহূর্ত:- হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত জটিলতা ও নানাবিধ রোগে আক্রান্ত হয়ে তিনি সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর সময় শয্যাপাশে উপস্থিত ছিলেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দীর্ঘ ১৭ বছর পর সম্প্রতি স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। এছাড়াও উপস্থিত ছিলেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট পুত্রবধূ শারমিলা রহমান সিঁথি এবং পরিবারের অন্য সদস্যরা। প্রিয় নেত্রীর প্রয়াণের সংবাদে হাসপাতালের করিডোরে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা কান্নায় ভেঙে পড়েন।
রাজনীতির এক মহাকাব্যিক যাত্রা:- ১৯৪৫ সালে জন্ম নেওয়া খালেদা খানম ‘পুতুল’ থেকে হয়ে উঠেছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৮১ সালে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর ঘরোয়া রাজনীতির আঙ্গিনা ছেড়ে প্রতিকূল পরিস্থিতিতে দলের হাল ধরেছিলেন তিনি। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা ছিল কণ্টকাকীর্ণ, কিন্তু তিনি ছিলেন অবিচল। ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে-তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি শিক্ষা, নারী উন্নয়ন এবং অর্থনৈতিক সংস্কারে অভূতপূর্ব স্বাক্ষর রেখে গেছেন।
দেশজুড়ে শোকের ছায়া:- দেশনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই রাজপথ থেকে অলিগলি-সর্বত্র নেমে এসেছে স্তব্ধতা। সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে শোকের প্রতীক হিসেবে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁকে ‘গণতন্ত্রের পাহারাদার’ ও ‘জাতির অভিভাবক’ হিসেবে অভিহিত করেছেন।
এক অপূরণীয় শূন্যতা:- বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশ হারাল তার ইতিহাসের অন্যতম প্রভাবশালী এবং জনপ্রিয় এক ব্যক্তিত্বকে। রাজনৈতিক মতভেদ ছাপিয়ে আজ সাধারণ মানুষের চোখেও অশ্রু। তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, বরং কোটি মানুষের আবেগ ও আস্থার প্রতীকে পরিণত হয়েছিলেন। আগামী কাল বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের লাল-সবুজ পতাকায় যে নামগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বেগম খালেদা জিয়া তাদের মধ্যে অন্যতম। ব্যক্তি খালেদা জিয়ার প্রয়াণ ঘটলেও, তাঁর রেখে যাওয়া আদর্শ এবং ‘আপসহীন’ নেতৃত্বের উদাহরণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল উজ্জ্বল-অম্লানে অমর হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

1

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

2

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

3

পূর্ব বাংলা বাজারে কলিমউদ্দিন আহমেদ মিলন এর গণসংযোগ

4

গণভোট ঐক্যমত কমিশনের প্রস্তাব জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

5

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

6

দিনাজপুর বিরলে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

7

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

8

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

9

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

10

নওগাঁ -১ আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস; ভোটের মাঠে কে এগিয়ে

11

২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

12

আহত সুপেন্দ্র শেখরকে দেখতে হসপিটালে ছুটে গেলেন আমিনুর রহমান

13

পাঁচবিবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

14

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

15

ইন্দুরকানী থানার সাঈদখালীর খালেকের দোতলা থেকে দিনমজুর মিজান

16

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

17

মানসিক ভারসাম্যহীন নারী খোলা পরিবেশে সন্তান প্রসব করে পালিয়ে

18

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

19

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মা

20