জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত

মো: নাজমুল আহসান জাবেদ


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রতিপক্ষের হামলায় ৩ জন কিশোর-কিশোরীসহ ৪ আহত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ২নং গলি এলাকায় এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত কিশোরীর বাবা মনু মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাত টার দিকে বিবাদী আবু তাহেরসহ (৫৪) অজ্ঞাতনামা ৪/৬ জন লাঠি সোটা নিয়ে  মনু মিয়ার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে হামলা চালিয়ে মারধর করে। প্রতিপক্ষের মারধরে মনু মিয়া (৫৫), তার কিশোরী মেয়ে মুন্নি আক্তার (১৩), ছেলে জয় (১৭) ভাতিজা মোঃ-সিয়াম (১৯) আহত হয়। এ সময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা তাদেরকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। 

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ বজলুর রহমান জানান, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

1

২ নং কুলিয়া ইউনিয়নে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ

2

বিষ্ণুপুর ইউনিয়নে রানওয়ে বাজারে নির্বাচনী পরামর্শ সভা

3

বাঞ্ছারামপুরে মাওলানা আবু নাছের এর মতবিনিময় সভা

4

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আব্দুল্লাহ আল কায়ে

5

কাউনিয়ায় পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম বাবলু'র 'স্মৃতিচার

6

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক

7

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

8

অভিনব কায়দায় ট্যাঙ্কে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কালীগ

9

ময়মনসিংহ সদরের নতুন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী

10

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

11

নতুন মোটরসাইকেল কেনার দু’দিন পরই ১০ হাজার টাকার মামলা

12

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

13

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

14

মধ্যপ্রাচ্যে গোপন যুদ্ধের পাঁয়তারায় ট্রাম্প- নেতানিয়াহুর ‘নী

15

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

16

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

17

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টারসমূহে অভিযান

18

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়

19

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবে

20