জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবগঞ্জ সীমান্তে অভিনব কায়দায় মাদক পাচার, ১২৩ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

মোহা:সুজন আলী


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কৃষকের জমিতে পানি দেওয়ার কাজে ব্যবহৃত প্লাস্টিকের পাইপের ভেতরে লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

৫৯ বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর গভীর রাতে আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ১৮১/৯-এস সংলগ্ন এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে পড়ে থাকা কৃষকের পানি দেওয়ার একটি প্লাস্টিকের পাইপ সন্দেহজনক মনে হলে টহল দলটি সেটি জব্দ করে।

পরবর্তীতে পাইপটি বিওপিতে নিয়ে গিয়ে বিস্তারিত তল্লাশি চালানো হলে এর ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘চোকো+ (Choco+) সিরাপ’ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সিরাপগুলো সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই রাখা হয়েছিল।

এ ঘটনায় বিজিবি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“চোরাকারবারীরা মাদক চোরাচালানের জন্য যতই নতুন নতুন কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তে সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। 

এদিকে এই ঘটনার পর শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিজিবির নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো চোরাচালান চক্র এ ধরনের অভিনব কৌশল ব্যবহার করে মাদক পাচার করতে না পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

1

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী উৎসবে পু

2

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

3

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

4

স্টাফ রিপোর্টার মো: আল-আমিন মাস্টার ভোলা চরফ্যাশন

5

ব্রাহ্মণবাড়ীয়ায় জুলাই যুদ্ধে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্

6

দুর্নীতি–চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না

7

চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের ৩১ দফা লিফলেট বিতর

8

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

9

আরিফুজ্জামান(মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়

10

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

11

ঝালকাঠির দুটি আসনে ২৫জনের মনোনয়ন জমা

12

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

13

পার্বতীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী মডেল বিদ্য

14

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

15

পোরশার বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার এমপি

16

বিএনপির এবং জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

17

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

18

১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতিয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুত

19

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

20