রবিউল বাপ্পী
প্রকাশঃ 17-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনিও

বাড়ছে গ্রীষ্মের দাবদাহ, গরমের দাপট থেকে মুক্তি পেতে এখন বাসা, অফিস কিংবা শপিং মল—সর্বত্রই চলছে এসি। এসি চালিয়ে মাস শেষে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। যা মোটেই সুখকর হয় না কারো জন্য। তবে কয়েকটা সহজ উপায় মেনে চললে যেমন গরমের হাত থেকে রক্ষা পাওয়া যাবে তেমনই বিদ্যুৎ বিলও কম আসবে।


এসি-র তাপমাত্রা সেট

এসি-র তাপমাত্রা সেট করার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে। এসি-র তাপমাত্রা যত কমানো হয় কম্প্রেসার তত বেশি সময় ধরে চলে। যার ফলে ইলেকট্রিক কনজ়ামশন বাড়ে। এবং সেকারণে বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা থাকে। বলা হয় এসি-র তাপমাত্রা ১ ডিগ্রি করে বাড়ালে ৬ শতাংশ করে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হয়। তাই ডিফাল্ট টেম্পাচারে সবসময় এসি-সেট করা উচিত।

এসি-র তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রির মধ্যে রাখুন-

আপনার ঘরের এসি-র তাপমাত্রা সেট করার সময় ২৪ থেকে ১৮ গ্রির মধ্যে রাখা উচিত। এই টেম্পারাচার যেমন ঘরের পক্ষে আদর্শ তেমনই বিদ্যুৎ বিল কম রাখা সম্ভব হয়। তবে বিশেষজ্ঞদের পরামর্শ ২৩ থেকে ২৪ ডিগ্রির মধ্যে এসি-র তাপমাত্রা সেট রাখা উচিত।

ঘর সবসময় বন্ধ রাখুন

এসি চালানো অবস্থায় বা না চালানো অবস্থায় ঘর সবসময় বন্ধ রাখুন। নজর রাখতে হবে বাইরের গরম হাওয়া যেন কোনওভাবেই ঘরের ভিতর না ঢোকে। কারণ ঘরের ভিতর যত গরম হাওয়া হবে ততই কম্প্রেসারের উপর চাপ পড়ে। কম্প্রেসার ততই কর্মক্ষমতা বাড়ায়। আর সেকারণে বিদ্যুৎ বিল বাড়ে।

সঠিক সময়ে এসি বন্ধ করুন-

সারাদিন এসি চালু করার পর মাঝরাতের পর এসি বন্ধ রাখতে পারেন। কারণ গভীর রাতে এমনিতেই বাড়ির বাইরের তাপমাত্রা অনেকটাই কমে যায়। যার ফলে অনেকসময় এসি-চালিয়ে রাখার দরকার হয় না। সারাদিন এসি অন রাখলেও গভীর রাতের পর তা বন্ধ রাখুন।

এসি চালানোর সময় অবশ্যই ফ্যান চালু রাখুন

যখন এসি চালু রাখবেন সেসময় অবশ্যই ঘরের সিলিং ফ্যান অন রাখা উচিত। কারণ এর ফলে ঠান্ডা হাওয়া ঘরের প্রতিটি কোনায় পৌঁছে যাবে এবং অতি দ্রুত ঘর ঠান্ডা হবে। এতে বিদ্যুৎ খরচ অনেকটাই কমার সম্ভাবনা থাকে। কারণ ঘর ঠান্ডা হওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করার দরকার নেই।

নির্দিষ্ট সময়ে এসি সার্ভিস করা দরকার

বছরের নির্দিষ্ট সময় অন্তর অন্তর এসি সার্ভিস করা প্রয়োজন। কারণ সার্ভিস না করা হলে ফিল্টারে ডাস্ট জমা হয়। যার ফলে ইলেকট্রিক কনজ়ামশন অনেকটাই বেড়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

1

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রত

2

শ্রীমঙ্গলে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লার ভাগাড় বন্ধে ছাত্

3

চৌদ্দগ্রামে আল আমিন হজ্জ ট্রাভেল উদ্যোগে হজ্জ যাত্রীদের মি

4

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া

5

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

6

ডাসারে-নির্বাচনী কর্মকর্তাদের সাথে, জেলা প্রসাশকের যৌথ মত বি

7

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

8

বরিশালে র‍্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার

9

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

10

শ্রীপুরে তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

11

মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

12

নিয়ামতপুরে ফুটপাত দখল করে বসেছে অস্থায়ী দোকান দুর্ভোগে পথ

13

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

14

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহ

15

গৌরনদীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

16

দুবলার চরে শুরু হয়েছে রাসমেলা

17

সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান

18

জার্নালিস্ট এসোসিয়েশন অফ কিশোরগন্জ এর কমিটি ঘোষনা

19

বান্দরবানের রেইচা চেকপোস্টে ১ রোহিঙ্গা নারী ও ১ ভুয়া এনজিও অ

20