জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের তিন সদস্য গ্রেফতার

মোঃ মশিউর রহমান
দিনাজপুর জেলা পুলিশ খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে।
গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে দিনাজপুর জেলা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

পরীক্ষা কেন্দ্র থেকে প্রথম গ্রেফতার

দিনাজপুর শহরের কেরী মেমোরিয়াল হাইস্কুল (মিশন রোড) কেন্দ্র থেকে পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায় (২৯)-কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রের প্রধানের অনুমতিতে তল্লাশি চালিয়ে তার উভয় কানে দুটি ব্লুটুথ ইয়ারডিভাইস এবং গেঞ্জির ভেতরে বিশেষভাবে লুকানো একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত রায় স্বীকার করেন যে, তিনি একটি সংঘবদ্ধ চক্রের সহায়তায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে প্রশ্নের উত্তর সংগ্রহ ও পরীক্ষায় লেখার কাজে যুক্ত ছিলেন।

চক্রের আরও দুই সদস্য গ্রেফতার

তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটেদিনাজপুর সদর থানার ফকিরপাড়া এলাকার স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে চক্রের সদস্য মামুন (৩৫)-কে আটক করা হয়।
অভিযানকালে মামুনের কাছ থেকে

Redmi Note 14 Pro ও Vivo Y85 ব্র্যান্ডের ২টি স্মার্টফোন,

৫টি ইলেকট্রনিক ডিভাইস,

৫টি বিশেষভাবে তৈরি সেন্ড্রো গেঞ্জি,

২৪টি পরীক্ষার্থীর প্রবেশপত্রের কপি,

১০টি স্বাক্ষরিত ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পসহ বিভিন্ন আলামত
উদ্ধার করা হয়।

পরবর্তীতে মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ২টা ১৫ মিনিটেগোড়-এ-শহীদ ময়দান এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরেক সদস্য হর সুন্দর রায় সবুজ (৩৯)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি OPPO A53 স্মার্টফোন উদ্ধার করা হয়।

চক্রের কার্যপদ্ধতি

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে দ্রুত উত্তর তৈরি করে ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করতেন।
পরীক্ষার আগে তারা পরীক্ষার্থীদের সঙ্গে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তি সম্পাদন করে এবং বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ লেনদেন করতেন।
দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামি ও অন্যান্য সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপারের বক্তব্য

প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন বলেন,

“দিনাজপুর জেলা পুলিশ সর্বদা পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। পরীক্ষার স্বচ্ছতা বিনষ্টকারী ও প্রতারণার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্রকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

গ্রেফতারকৃতদের পরিচয়

১. কৃষ্ণকান্ত রায় (২৯) — পিতা: আশুতোষ রায়, মাতা: শেফালী রাণী রায়; সাং: পূর্ব বাঞ্চারামপুর, থানা: বিরল, জেলা: দিনাজপুর।
২. মামুন (৩৫) — পিতা: মতিউর রহমান; স্থায়ী ঠিকানা: কৃষ্ণচন্দ্রপুর, থানা: চিরিরবন্দর; বর্তমান ঠিকানা: ফকিরপাড়া, থানা: কোতোয়ালী, জেলা: দিনাজপুর।
৩. হর সুন্দর রায় সবুজ (৩৯) — পিতা: করলা কান্ত রায়, মাতা: পক্ষীরানী রায়; সাং: পশ্চিম সাইবরা, থানা: চিরিরবন্দর, জেলা: দিনাজপুর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অ

1

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

2

ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

3

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

4

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

5

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

6

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সিলেটের তরুণদের সঙ্গে মতবিনিময় করলেন ত

7

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

8

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে

9

দুবলার চরে শুরু হয়েছে রাসমেলা

10

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

11

পানছড়ির কচুছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়

12

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

13

ডিএনসিতে রনি–আমেনার দাপট

14

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

15

গোলাপগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২

16

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

17

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

18

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

19

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

20