জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় সন্ধ্যা নামতেই কুপিয়ে হত্যা

গাজী মাহমুদ পারভেজ 
 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর চৌদ্দ কাউনিয়া গ্রামে আবারও ঘটেছে নৃশংস হত্যাকাণ্ড। গতবুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে গ্রামের বিদ্যালয়সংলগ্ন নির্জন পথে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন জয় (২৫)। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের করিডোরজুড়ে তখন শোক আর মাতম। ছেলের নিথর দেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছিলেন জয়ের মা। শীতল টাইলসে লুটিয়ে থাকা ছেলের দেহের কাছে বসে তিনি আর্তনাদ করছিলেন—“আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে… তার দোষ কী ছিল?”
জয়ের বাবা ভাঙা গলায় বলেন, “সন্ধ্যায় ডাক পেয়ে বের হয়েছিল… কে জানত সে আর ফিরবে না!”

স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিনের বিরোধ—শেষ পর্যন্ত প্রাণ কেড়েই থামল সংঘাত। চর চৌদ্দ কাউনিয়া গ্রামের মো. জামাল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকার বেকু হাসান গ্রুপের বিরোধ চলে আসছিল। প্রভাব বিস্তার ও আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই জয়ের বাবাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ, এখনও তিনি চিকিৎসাধীন।

সেই ধারাবাহিকতারই পরিণতি—টগবগে যুবক জয়কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা। স্থানীয়রা জানান, ধাওয়া–পাল্টাধাওয়ার মধ্যে জয় একা পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। কয়েক মিনিটের মধ্যে রক্তে লাল হয়ে যায় গ্রামের একটি নির্জন পথ।

জয়ের বোন জুলিয়া আক্তার বিচারের দাবিতে কান্নায় ভেঙে পড়েন—“আমার ভাইকে যারা কুপিয়ে মারল, তাদের শাস্তি চাই… এভাবে যেন আর কারও ভাইকে হারাতে না হয়।”

গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

এক মাসে দু’টি হত্যাকাণ্ড—গজারিয়ায় আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। মাত্র ১৪ দিন আগে, ১২ নভেম্বর রাতে, ভাটেরচর ব্রিজ সংলগ্ন এলাকায় ল্যাব টেকনিশিয়ান রতনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আবার একই ধরনের নৃশংসতা বাউশিয়ার যুবক জয়কে খুন।

এলাকাবাসীর প্রশ্ন, একের পর এক হত্যাকাণ্ডের পরও প্রশাসন কেন কঠোর হচ্ছে না?
গ্রামবাসীরা অভিযোগ করেন—আগে উপজেলা প্রশাসন নিয়মিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক করত—এখন তা আর হয় না। এলাকায় বিট পুলিশের তৎপরতাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
সংঘবদ্ধ সন্ত্রাসীরা প্রায় অবাধে চলাফেরা করছে, শাস্তির ভয় নেই বললেই চলে।

একজন স্থানীয় প্রবীণ বলেন,“আইনশৃঙ্খলা ব্যবস্থা যদি এমনই থাকে, তাহলে আর কত প্রাণ গেলে প্রশাসনের নজর পড়বে?” জনমনে আতঙ্ক—শান্তি ফেরাতে কঠোর পদক্ষেপের দাবি। এলাকায় সংঘবদ্ধ বাহিনী ও দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য বেড়েছে। পুলিশি নজরদারি কমে গেছে বিচারহীনতার সংস্কৃতি বেপরোয়া করে তুলছে অপরাধীদের। তারা দ্রুত বিশেষ অভিযান, যৌথ বাহিনীর টহল বাড়ানো এবং নিয়মিত আইনশৃঙ্খলা বৈঠক পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তৈয়ব আলীর পাশে মোংলা উপজেলা

1

ঝিনাইদহের অকাল বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠজুড়ে লণ্ডভণ্ড পাকাধান

2

মনোনয়নপত্র জমা দিলেন সাতক্ষীরা-০৪ আসনের বিএনপি মনোনীত সংসদ স

3

বিচার বিভাগীয় সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

4

তীব্র শীতের মাঝেই কুয়াশা-বৃষ্টির দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

5

ঝিনাইদহে নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ

6

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

7

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

8

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

9

দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবি কর্তৃক বিরল সীমান্ত এলাকায় শীতবস

10

কাউখালী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

11

কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা

12

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

13

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

14

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগরে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভি

15

ভৈরবকে ঢাকা বিভাগের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও সড়ক অব

16

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

17

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিক

18

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

19

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা

20