জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করে যাচ্ছে : যুগ্ম সচিব এ. এফ. এম. এহতেশামূল হক

সুমন আহমদ খান 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (মাদক অধিশাখা) যুগ্ম সচিব এ. এফ. এম. এহতেশামূল হক বলেছেন, “এলোমেলো মাদকদ্রব্য সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন দপ্তরকে সম্পৃক্ত করে ব্যাপক সামাজিক সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।”

তিনি বলেন, “স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও পরিবারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্কুল-কলেজের ২০০ গজের মধ্যে কোনো ধরনের মাদকদ্রব্য রাখা বা বিক্রি করা নিষিদ্ধ। এজন্য প্রধান শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেবেন। প্রতিটি পরিবারকে সন্তানদের প্রতি মনোযোগী হতে হবে, সাইকোলজিস্টের মতো শুনতে জানতে হবে। চিকিৎসার মাধ্যমে যারা সুস্থ হয়েছেন, তাদেরকে মূলস্রোতে ফিরিয়ে আনতে হবে সমাজ থেকে বিচ্ছিন্ন করা যাবে না।”

তিনি আরও বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকার নতুন নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে, যা খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।”

গতকাল রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় সিলেটের আয়োজনে অভ্যন্তরীণ সেবা প্রত্যাশীদের অংশগ্রহণে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা প্রধান কার্যালয়ের (প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) পরিচালক মো. আবুল কালাম আজাদ, ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার এবং সিলেট বিভাগের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী।

এ সময় বক্তব্য দেন রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা ও সাইকোলজিস্ট তিথি ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, মাদক নিরাময় কেন্দ্র, হাসপাতালের প্রতিনিধি, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, চিকিৎসক এবং মাদকাসক্ত রোগীর অভিভাবকরা।

এছাড়াও নিরাময় কেন্দ্র ‘নিউ প্রশান্তি’, ‘আহবান’, ‘সূর্য’, ‘বাধন’, ‘হেভেন’, ‘এইম ইন লাইফ’, ‘প্রতিশ্রুতি’, ‘আদর’, ‘প্রত্যাশা’, ‘স্পন্দন’, ‘প্রেরণা’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

1

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

2

ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল

3

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

4

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

5

হাবিবুল্লাহ বাহারকে সভাপতি করে হারং সিনিয়র আলিম মাদরাসার নতু

6

রায়গঞ্জ থানার সাবেক ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ টাকার পা

7

নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে নাশকতা

8

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

9

গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্

10

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

11

পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

12

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

13

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি'র মনোনীত প্রার্থীর মতবিন

14

পূবাইলের মাজুখানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

15

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরো

16

চাঁদপুরের ‘ওয়ান মিনিট’ মিষ্টিতে অবাঞ্ছিত অতিথি, তিন প্রতিষ্ঠ

17

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

18

ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

19

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ৪

20