জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালীরা, ভাঙ্গনের ঝুকিতে রয়েছে সড়ক

সাব্বির হোসাইন আজিজ

 মাদারীপুর সদর উপজেলার একটি সড়কের পাশ থেকে অনুমোদন ছাড়াই মাটি কাটছেন স্থানীয় প্রভাবশালীরা। অবৈধভাবে দিনরাত করে ভেকু মেশিন দিয়ে জমি খনন করে সেই মাটি বিক্রি করা হচ্ছে ইটের ভাটায়। এতে চরম ঝুকির মুখে রয়েছে রাজার হাট এলাকার পাকা সড়কটি। এছাড়াও কেটে নেওয়া হচ্ছে নদীর মাটিও। ট্রাক ও ট্রলিতে মাটি পরিবহন করায় ভেঙে যাচ্ছে রাস্তা। ধুলোবালিতে দূষিত হচ্ছে পরিবেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে খোয়াজপুর ইউনিয়ন চর গোবিন্দপুর রাজারহাট এলাকার যাওয়ার পথে (পশ্চিম দিকে) পাকা সড়কের উওর পাশে মাটি কাটার চিত্র প্রতিবেদকের চোখে পড়ে। এই স্থানে অনুমোদন ছাড়াই ভেকু মেশিন (এস্কেভেটর) দিয়ে মাটি কাটার কাজ চলছে গত তিনদিন ধরে। পরে কেটে নেওয়া মাটি কয়েকটি মিনি ট্রাকে ও ট্রলারে করে নেওয়া হয় পাশের এলাকার বিভিন্ন ইটের ভাটায়।

খোঁজ নিয়ে জানা যায়, শামিম চৌকিদার নামের জেলা স্বেচ্ছাসেবক দলের নেতার ক্ষমতার দাপটে রাজার হাট ও আশেপাশের এলাকায় কালাম মোল্লা ও  জুলহাস সরদার নামের দুই ব্যবসায়ী অনুমোদন ছাড়াই সড়কের জমির মাটি কেটে বিক্রি করছেন। বিক্রেতারা প্রতি পাওয়ার ট্রিলার মাটি বিক্রি করছেন ৬০০ থেকে ৭০০ টাকা দরে। প্রতি মিনি ট্রাক ভর্তি মাটি বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার টাকায়। মাটি বহন করার  সময় এসব গাড়ির কারণে আশপাশের জমির ফসলও ক্ষতিগ্রস্থ হচ্ছে। 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা জানান, তাদের মাটি কাটার অনুমোদন নেই। অনুমোদন ছাড়া কিভাবে মাটি কাটছেন জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেননি তারা। বলে আপনাদের সাথে পরে যোগাযোগ করে দেখা করবো। আমাদের নেতা শামিম শামিম চৌকিদার, তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। 

এসব এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, পাকা সড়কের জমিতে স্থানীয় মাটি ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করে মাটি বিক্রি করছেন প্রভাবশালীরা।
মাটি বহনকারী বিভিন্ন যানবাহনের দাপটে রাস্তাগুলোর ক্ষতি হচ্ছে। পাশিপাশি মাটি বহন করার সময় ধুলাবালিতে সড়কে চলাচলকারী সাধারণ মানুষজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও বৃষ্টি হলে সড়কটি  যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা প্রকাশে বলতে গেলে ওরা আমাদের হেনেস্তা করবে। 

স্থানীয় আদি সরদার, হুমায়ুন সরদার আহসান বেপারী এরা জানান, যারা মাটি কাটে তারা অনেক প্রভাবশালী তাদের বাঁধা দিতে গেলে তারা উল্টো আমাদের মারধর করতে আসে। তাদের কারণে এখন আমাদের রাস্তাটা ভেঙে যাবে। আমরা প্রশাসনের কাছে বিচার চাই। 

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, এখনো মাটি খনন চলছে কিনা সে বিষয়ে প্রয়োজনীয় খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদিকে বন্ধু সেজেই হত্যা করা হয়েছে

1

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

2

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির ৬ নেতা বহি

3

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প

4

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

5

দাঁড়িপাল্লা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল মির্জা ফখরুল ইসলা

6

ভালো নেই রাজবাড়ী জেলা টিমের অন্যতম ফুটবলার লিওন

7

সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ পরিবারের ৮৬ ব্যাংক হিসাব জব্দের

8

ঝালকাঠি ২ আসনে স্বতন্ত্র প্রার্থী'র প্রচারণায় নানান গুনজন

9

আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আ

10

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

11

ত্রেতা-বিক্রেতার ভিড়ে চরভৈরবী মাছ ঘাট

12

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

13

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী

14

নারীকে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল ঘটনার নেপথ্যে যা জানা

15

লোহাগড়ায় সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগ

16

স্টারলিংক কর্মসূচিতে নতুন মাইলফলক ছুঁলো স্পেসএক্স

17

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

18

সমাজ উন্নয়নে ২৩ বছরে পদার্পণ গাইবান্ধার সমাজ উন্নয়ন পল্লী সং

19

বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমী কর্তৃক আয়োজিত ২০২৫ বার্ষিক

20