জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে শরিফুল আলমের ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত

 মোঃ ফরমান উল্লাহ 


আসন্ন ত্রায়োদশ জাতীয় সংবাদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলমের ধানের শীষ প্রতীকের পক্ষে সালুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৮ টার দিকে মধ্য সালুয়া ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মতি মিয়ার  সভাপতিত্বে মধ্য সালুয়া  এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সালুয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ  সম্পাদক খায়রুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান সাদেক।

সভায় সালুয়া ইউনিয়ন ও উপজেলা এবং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন এবং বিগত দিনে বিএনপি’র দুঃসময়ে নেতাকর্মীদের জন্য শরীফুল আলমের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। আগামী ৩১ জানুয়ারি সালুয়া ইউনিয়নের ৮ এবং ৯ নং ওয়ার্ডের শরিফুল আলমের নির্বাচনী সভায় সর্বোচ্চ লোক সমাগম এবং মা-বোনদের আগমন নিশ্চিত করে সভাস্থলে পৃথক ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করা হয়। 

পরে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া ও কুলিয়ারচরের সর্বজন শ্রদ্ধেয় উপজেলা বিএনপি’র সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র নুরুল মিল্লতসহ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন সামনে রেখে ফুলবাড়ী থানা পরিদর্শন

1

কাজিপুরে ধানের শীষের পক্ষে সেলিম রেজার বিশাল মিছিল ও সমাবেশ

2

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

3

হঠাৎ চাকরিচ্যুত হাজারো ব্যাংক কর্মচারী

4

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

5

এলি ইমিগ্রেশন চেকপোষ্ট পরিদর্শন করলেন দিনাজপুরের পুলিশ সুপার

6

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

7

বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

8

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী মো

9

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক মহা

10

টাংগাইলের নাগরপুরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শ

11

বান্দরবানে বনবিভাগের অভিযানে ১০০ ঘনফুট কাঠসহ গাড়ি জব্দ

12

পরকীয়ার বলি

13

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

14

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

15

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

16

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বন্ধক মাদ্রাসার বেদখল জমিতে

17

শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত নাসিরনগরের কেটে খাওয়া সাধারণ নিম্

18

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

19

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

20