Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ


মো. রাসেল মিয়া

কুমিল্লার মুরাদনগরে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তার আগমনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। জনতার ঢল নামে প্রিয় নেতাকে একনজর দেখতে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে নির্বাচনী গণসংযোগ করেন কায়কোবাদ। এ সময় তার গাড়িবহর যাত্রাপথে সড়কের বিভিন্ন মোড়ে ‘দাদাভাই দাদাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় জনগণের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
গণসংযোগে কায়কোবাদ বলেন, বড়ইয়াকুড়ির কাছে আমি কৃতজ্ঞ আমার মায়ের ঘর বড়ইয়াকুড়ি আমার ও জন্ম বড়ইয়াকুড়ি

আপনারা আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। মুরাদনগরের মানুষ আমাকে ভালোবাসে। আমি এই মাটির মানুষের মাঝেই বেঁচে থাকতে চাই। আপনারা আমার জন্য, দেশের জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আমি মুক্তি পেয়েছি—কোনো তদবির, কোনো উকিল ছাড়াই। আল্লাহ তায়ালাই আমাকে মুক্ত করেছেন।
সৈয়দ শরিফ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, জাহাপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত আহমেদ, সৈয়দ আতিকুল্লাহ পিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, আলিনেওয়াজ মেম্বার, দেলোয়ার হোসেন চিশতী, ডাঃ জসিম, খোকন, মো. সোহাগ, মো. ফাহাদ, বাবুল, বাহাদুর, টিটু, শরিফ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতা।

  
 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ড ভাটিয়ারী মাটিটা রোডস্হ মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে

1

২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

2

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

3

কামরুলের হাতে ধানের শীষ প্রতীক দিয়ে যাচ্ছি, রক্ষা করার দায়িত

4

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

5

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

6

বগুড়ায় জেলা গোয়েন্দার অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

7

কিশোরগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

8

নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ দিবে ব্যাংক

9

বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত

10

ঝিনাইদহ-২ আসনের ৫৭ হাজার সনাতনীর ভোটারদের ভোট কেন্দ্রে যাবেন

11

কর্মসংস্থানের অভিনব সুযোগ, ভ্রাম্যমাণ গাড়িতে কাপড়ের দোকান

12

নাসিরনগর কচুয়ায় শায়িত আছেন ৩৬০ জনের অন্যতম সৈয়দ মিরাণ শাহ তা

13

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

14

মঠবাড়িয়া উপজেলা'র ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজে বিজয় দিবসের প্র

15

জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত

16

নান্দাইলে বিজিবি ও সেনা সদস্য সহ চারজনের বিরুদ্ধে জমি দখলের

17

গ্রামীণ সমাজে দীর্ঘস্থায়ী বিবাদ: কারণ ও পতিকার

18

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

19

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

20