জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষায় উৎসাহের বার্তা


মোঃ আব্দুল্লাহ আল মামুন

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাফিউল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সারোয়ার রিজভী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাবিদরা।

জেলা প্রশাসক শরীফা হক বলেন, “শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে এবং তাদের মানসিক বিকাশে সহায়তা করতে নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শিক্ষার্থীরা উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং অভিভাবকেরা এমন কার্যক্রমের প্রশংসা করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

1

শিবগঞ্জের মোকামতলায় ৪২ বোতল ইস্কাফসহ বাসযাত্রীকে গ্রেফতার কর

2

কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্ত:জেলা কাপ ক্রিকেট টূর্নামেন্

3

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

4

গাইবান্ধায় আইন উপদেষ্টা: 'গণভোট ও সংসদ নির্বাচনে জনগণের আস্

5

বেলকুচিতে নারী ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

6

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

7

কুয়েতে তিব্র গরমের পর শীতের আগমন জনমনে স্বস্তির নিঃশ্বাস

8

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

9

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ

10

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন কিন্তু পর্যটক শূণ্য

11

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

12

পাবলিক প্লেসে ধূমপানে বাড়ল জরিমানা

13

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

14

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

15

শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প

16

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

17

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

18

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

19

বরিশাল-১ আসনে বিতর্ক: ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে চেয়ে তৃণ

20