জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার জনপ্রিয় নারী নেত্রী মোছাঃ নিহার সুলতানা তিথি

আকাশ হোসেন  
বগুড়া জেলা বিএনপির অঙ্গসংগঠনে সুসংগঠিত নারী নেতৃত্ব গঠনে যাঁরা সামনে থেকে ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে অন্যতম মোছাঃ নিহার সুলতানা তিথি। তিনি বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা মহিলা দলের দুইবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, এবং বগুড়া সরকারি মজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি মাঠে থেকে সংগঠনের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছেন। দলের দুঃসময়ে সাহসী ভূমিকা, ত্যাগ ও নিষ্ঠার কারণে তৃণমূলের নারী কর্মীদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। রাজনৈতিক কর্মীরা বলেন, তিথি আপা শুধু নেত্রী নন, তিনি একজন পথপ্রদর্শক—যিনি নারীদের রাজনীতিতে এগিয়ে আসতে উৎসাহ দেন এবং তাঁদের পাশে থেকে নেতৃত্বের অনুপ্রেরণা জোগান।

তৃণমূল পর্যায়ের বহু নেত্রী ও কর্মী মনে করেন, আগামী দিনে বগুড়া জেলা মহিলা দলকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে মোছাঃ নিহার সুলতানা তিথি-র মতো অভিজ্ঞ ও ত্যাগী নেত্রীকে সভানেত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী হবে।

অন্যদিকে, বিএনপি'র তৃণমূল নেতা-কর্মীরাও আশা প্রকাশ করেছেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মোছাঃ নিহার সুলতানা তিথিকে প্রার্থী হিসেবে দেখতে চান। তাঁদের বিশ্বাস, তিনি দলের নীতি-আদর্শ ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সক্ষম হবেন।

দীর্ঘদিন ধরে বগুড়ার রাজনীতিতে সৎ, দক্ষ ও কর্মঠ নেতৃত্বের পরিচয় দিয়ে আসছেন মোছাঃ নিহার সুলতানা তিথি। তাঁর নেতৃত্বে তৃণমূলের নারীরা রাজনীতিতে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন

1

কোর্ট বাজার সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন

2

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

3

আলুর বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষক

4

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

5

দিনাজপুরে জেল সুপার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

6

চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্

7

রাজশাহী তানোর উপজেলায় বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বস্তরের

8

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

9

জলাবদ্ধতার কারনে,কোটালীপাড়ার-পলোটানা ও লাটেঙ্গার বিলে,ধান চা

10

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

11

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে রাজপথে ইসলামী ছাত

12

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চ

13

মানিকগঞ্জে অটোরিকশা চোর গ্রেফতার

14

বান্দরবান রোয়াংছড়িতে অর্ধগলিত লাশ উদ্ধার

15

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের বিভিন্ন

16

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধ

17

সাভারে ছয় খুনির আসামি সম্রাট গ্রেফতার

18

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

19

কালিয়াকৈরে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে ২২ টি

20