Mst: Meherun Nesa
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে বিজিবি ও সেনা সদস্য সহ চারজনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মো. শাহজাহান ফকির

ময়মনসিংহের নান্দাইলে দীর্ঘ ১৫ বছর ধরে ভোগদখলে থাকা জমি গোপনে অন্যত্র বিক্রি এবং সেই জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ২ ঘটিকায় উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই টঙ্গীরচর মোড়ে মানববন্ধনের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী মো. কাইয়ুম ও এলাকাবাসী। অভিযোগটি উঠেছে একই গ্রামের প্রতিবেশী মৃত কফিল উদ্দিনের পুত্র তামিম দারী, বিজিবি সদস্য আজহারুল ইসলাম, সেনা সদস্য নাছিমুল আলম এবং সোহাগ ও সোহেল মিয়ার বিরুদ্ধে। ভোক্তভোগী অভিযোগে জানান, প্রায় ১৫ বছর আগে তিনি ১৮ শতাংশ জমি কফিল উদ্দিন ভূঁইয়ার জীবদ্দশায় ক্রয় করে সেখানে ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা রোপণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। কিন্তু জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার আগেই কফিল উদ্দিন ভূইয়া মারা যান। পরবর্তীতে ওয়ারিশগণরা জমি রেজিস্ট্রি করে দেবে বলে কালক্ষেপণ করতে থাকে এবং নামজারির কথা বলে ৫০ হাজার টাকাও হাতিয়ে নেয়। কিন্তু কফিল উদ্দিন ভূইয়ার ছেলে তামিম দারী কাইয়ুমকে রেজিস্ট্রি না দিয়ে গত ২৭ নভেম্বর গোপনে ওই জমির ৮ শতাংশ বিজিবি ও সেনা সদস্যসহ আরো দুই জনের কাছে বিক্রি করে দেন। এ বিষয়ে মো. কাইয়ুম জানান, “জমিটি বর্তমানে তাঁর দখলে থাকলেও ক্রেতারা বিজিবি ও সেনাবাহিনীর সদস্য সহ অপরাপর আরো দুইজন প্রভাব খাটিয়ে বাড়ির ভিতরে মাটি ফেলে, গাছপালা কেটে ইট-বালু এনে জায়গা দখলে নেওয়ার চেষ্টা করছে। তাছাড়া তাকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন ভোক্তভোগী কাইয়ূম। এ বিষয়ে ৯ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি অভিযোগও দায়ের করেছি। যাতে করে ওই জমি অবৈধভাবে ক্রয়কৃতদের নামে নামজারী না করা হয়। বর্তমানে ভোক্তভোগী তাঁর ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত সহ দীর্ঘদিনের ক্রয়কৃত ও ভোগদখলীয় জমি রেজিস্ট্রি সহ ফিরে পেতে স্থানীয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। অপরদিকে সেনা সদস্য নাছিমুল আলমের পিতা জাহাঙ্গীর আলম বলেন, কাগজপত্র দেখে মালিকের নিকট থেকে জায়গা ক্রয় করেছি। মালিক বিক্রি করেছে, আমরা কিনেছি।

 

 

  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনের আলোকবর্তিকা আবদুল কাদির আর ন

1

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

2

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

3

বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষি

4

শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের

5

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন

6

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় নিশ্চিত, স্বজনদের আহাজ

7

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

8

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

9

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

10

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ১০ নেতার পদত

11

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাব

12

ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার চান্দিয়ায় বিক্ষোভ মিছিল

13

ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

14

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

15

অবশেষে সিন্দিয়াঘাট টু টেকেরহাট লিংক রোডের কাজ শুরু

16

বিজিবি বিএসএফ ব্যাটেলিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অ

17

আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম? প্রশ্ন মীর স্নিগ্ধের

18

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

19

ফুল বাড়িতে ২৯ বিজিবি কর্তৃক লাখ টাকার অবৈধ মালামাল আটক

20