Md Obaydul
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত


আনিসুজ্জামান।।
মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য”—এই অঙ্গীকারকে সামনে রেখে  বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ  জেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে  সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ন্যায়ভিত্তিক ইসলামি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
কিশোরগঞ্জ শহর শাখার আমীর মাওলানা আ. ম. ম. আব্দুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন আহমদ।

বিশেষ আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হেলালি এবং হয়বত নগর এ ইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া এবং কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. নাজমুল ইসলাম।

প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা ফখরুদ্দিন আহমদ বলেন, “মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য।" প্রায় পনেরশত বছর আগে বিশ্বমানবতার দিশারি হযরত মুহাম্মদ (সা.) আগমন করেছিলেন। কোরআন-সুন্নাহর আলোকে তিনি মদিনায় ১২ লাখ বর্গমাইলের কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মৌলিক অধিকার নিশ্চিত হয়েছিল।”

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রমজান আলী বলেন, “জামায়াতে ইসলামী বাংলাদেশের লক্ষ্য হলো রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শে একটি ইসলামি কল্যাণরাষ্ট্র গড়ে তোলা। স্বাধীনতার ৫৪ বছর পরও এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বৈষম্য দূর করার জন্য হয়েছিল, অথচ আজও বৈষম্য বিদ্যমান। আমরা বিশ্বাস করি, মানব রচিত মতবাদ দিয়ে নয়, বরং কোরআন-সুন্নাহর আলোকে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের ভাগ্যোন্নয়ন সম্ভব।”

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে' কিশোরগঞ্জ কালচারাল সোসাইটি 'নাতে রাসূল (সা.) পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা কর্মীর মৃত্যু

1

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

2

নওগাঁ শহরে লিটন ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

3

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

4

পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপল

5

আনোয়ারার সন্তান ওমান সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত

6

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

7

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল আইনজীবী ফোরামের দ

8

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

9

সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

10

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

11

‎দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

12

যশোর-১ আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে তারেক রহমানের কাছে ৮৯ নেত

13

ঢাকা-৫ আসনে জামায়াত জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

14

ভোলায় বিএনপি মিথ্যাচারের করছে এমন দাবীতে জামায়তী ইসলামের সংব

15

ভাঙ্গুড়ায় প্রাণী সম্পদ কর্মকর্তা দিতে চায় না তথ্য গ্রহণ হ

16

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মা

17

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

18

ডিম ও ব্রয়লারের দরপতনে কুলিয়ারচরের পোল্ট্রি খাতে সঙ্কট, দিশে

19

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

20