জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় কদর বাড়ছে দুর্লভ খেজুর রসের

 সাইফুল ইসলাম মিয়া   

সৌন্দর্য ও শস্যশ্যামলে ভরপুর বরিশাল অঞ্চলে শীত মৌসুম এলেই প্রাণ ফিরে পায় মধুবৃক্ষ খেজুর গাছ। বাঙালির ঐতিহ্যবাহী শীতকালীন খাদ্যসংস্কৃতির অন্যতম অনুষঙ্গ খেজুরের রস ও গুড়ের চাহিদা প্রাচীনকাল থেকেই বিশেষ তাৎপর্যপূর্ণ। বছরজুড়ে খেজুর গাছ অনেকটা অযত্নে পড়ে থাকলেও শীতের আগমনে শুরু হয় রস সংগ্রহের তোড়জোড়।
এর ধারাবাহিকতায় বরিশালের বানারীপাড়া উপজেলায় কুয়াশাচ্ছন্ন কাকডাকা ভোরে খেজুরের রস পান করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন রসনাপ্রেমীরা। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে গাছ থেকে কলসভরা টাটকা খেজুরের রস সংগ্রহ ও তৃষ্ণা নিবারণের দৃশ্য যে কাউকে মুগ্ধ করে।
বাঙালির সংস্কৃতিতে পিঠাপুলির মতোই শীত মৌসুমের গুরুত্বপূর্ণ অংশ খেজুরের রস। এই রস সংগ্রহ করে গুড় তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা মেটানো হয়। অনেকেই গুড় তৈরিকে পেশা হিসেবে গ্রহণ করলেও খেজুর রসের সংকটের কারণে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল বা অনৈতিক উপায়ে গুড় উৎপাদনে জড়াচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
প্রতি বছরের মতো এবারও বানারীপাড়া উপজেলায় খেজুর গাছ প্রস্তুত করে রস সংগ্রহের দৃশ্য চোখে পড়ছে। গাছিরা ব্যস্ত সময় পার করছেন রস আহরণে। এ দৃশ্য উপভোগ করতে আসা অনেক দর্শনার্থী মোবাইল ও ক্যামেরায় মুহূর্তগুলো ধারণ করছেন।
গাছিরা বছরের অন্য সময় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও শীত মৌসুমে খেজুরের রস সংগ্রহেই বেশি ব্যস্ত থাকেন। গাছের আকার ও বয়সভেদে প্রতিটি গাছ থেকে প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ লিটার পর্যন্ত খেজুরের রস সংগ্রহ করা সম্ভব।
স্থানীয় গাছি হানিফ হাওলাদার বলেন, “প্রতি বছরই খেজুর গাছের সংখ্যা কমে যাচ্ছে। কয়েক বছর আগেও এলাকায় খেজুর গাছের অভাব ছিল না। প্রয়োজনের তাগিদে ও অবকাঠামো উন্নয়নের কারণে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। পাশাপাশি অভিজ্ঞ গাছির অভাবও রস সংকটের অন্যতম কারণ। গাছ চুক্তিতে নিয়ে গুড় তৈরি করা ব্যয়বহুল হলেও এই মৌসুমী পেশার প্রতি আমাদের আলাদা একটা টান রয়েছে। খেজুরের রস সংগ্রহ আমাদের বংশগত ঐতিহ্য। যতদিন বেঁচে আছি, এই কাজ করে যেতে চাই।”
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ বলেন, “খেজুরের রস ও গুড় গ্রামবাংলার ঐতিহ্য বহন করে। খেজুর গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে খেজুর গাছ থেকে বাণিজ্যিকভাবে উল্লেখযোগ্য আয় করা সম্ভব।”

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বামনার রুহিতার চরে শান্তি রক্ষায় আইনের কঠোর প্রয়োগ দরকার

1

বেরোবি'তে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্

2

বগুড়ায় পরকীয়ার জেরে স্বামীকে খুন

3

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারী

4

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

5

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-২

6

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

7

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

8

রাজধানির সাভারে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

9

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

10

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

11

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

12

বোরহানউদ্দিন দৌলতখানে জায়ামাত ইসলামের স্মরণকালের মোটর জাহান

13

নিয়ামতপুরে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

14

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

15

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

16

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক ও নগদ টাকা

17

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

18

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

19

বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে গভীর রাতে আগুন দিয়েছে

20