জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই পক্ষের সংঘর্ষ


আরাফাত ইসলাম
পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের তিনজন আহত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে এই আলোচনা সভায় এই সংর্ঘষের ঘটনা ঘটে। আলোচনা সভায় পাবনা-৩ আসনে বিএনপি'র প্রাথমিক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক স্বপন ও সদস্য সচিব জাফর ইকবাল হিরোক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মঙ্গলবার বিকালে আলোচনা সভায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের মধ্যে কে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন তা নিয়ে দলীয় নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে দলের সিনিয়র নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অনুষ্ঠান শুরু করেন। তবে কিছু সময় পর মঞ্চের পশ্চিম পাশে আবারো দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের বৃষ্টি হয়। এ সময় চেয়ার ও লাঠি নিয়ে এক পক্ষের ওপর অপরপক্ষ চড়াও হন। এতে ছাত্রদল নেতা তাজ, হমায়ুন ও সাহাবুদ্দীনসহ অনেকেই গুরুতর আহত হন। 

আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন, দলের মধ্যে ছাত্রলীগ যুবলীগ ঢুকে পড়েছে। শীর্ষ নেতাদের সামনে তাদেরকে দিয়েই পিটিয়ে ছাত্রদল যুবদল নেতাদেরকে আহত করা হয়েছে। যারা ১৭ বছর পুলিশের ভয়ে পালিয়ে ছিল। তারাই এখন সুবিধাবাদীদের হাতে মার খাচ্ছে। উপজেলা পর্যায়ের শীর্ঘ নেতার উপস্থিতিতে এমন ঘটনাকে দুঃখজনক বলেছেন অনেকে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি'র সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামে একটা বিশৃঙ্খলায় আমাদেরই তিনজন আহত হয়েছে। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে যুবদলের নেতৃবৃন্দদের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। আহতদের বিষয়ে হাসপাতালে খোঁজখবর নেয়া হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

1

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

2

‎নওগাঁর নিয়ামতপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

3

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

4

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধ

5

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

6

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

7

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ

8

পাবনায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্ত

9

৭.৮ মিলিয়ন আউন্স সোনা উত্তোলন করল সৌদি আরব

10

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবা

11

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শ

12

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

13

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

14

কলাপাতার ভাঁজে শত বছরের ঐতিহ্য

15

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠি

16

ত্রেতা-বিক্রেতার ভিড়ে চরভৈরবী মাছ ঘাট

17

ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার ডাঃ শেখ শহিদুল ইসলাম ভূয়া

18

মোটরসাইকেল প্রতীক পেলেন মামুন অর রশিদ

19

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

20