জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে জামায়াতের শান্তিপূর্ণ অবস্থান



মো: মিজানুর রহমান শাহীন 
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোর থেকেই সতর্ক অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে কিশোরগঞ্জ শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সূত্রে জানা যায়, সকাল থেকেই শহরের পুরান থানা, সদর হাসপাতালের সামনে বটতলা, আখড়া বাজার, জেলা স্মরণী মোড়, নগুয়া শেষ মোড়, বড় বাজার জাহাঙ্গীর মোড়, কালীবাড়ি মোড় এবং কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের জেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হন। তারা আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শান্তিপূর্ণভাবে স্লোগান দেন এবং এলাকাবাসীর মাঝে সচেতনতা সৃষ্টি করেন।

সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের প্রার্থী অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিয়ে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করেন।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, “আমরা শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ চাই। জনগণের জানমাল রক্ষায় জামায়াতের নেতা-কর্মীরা মাঠে আছে। কোনো অরাজকতা বা নাশকতা হলে আমরা তা প্রতিহত করব।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে মাধ্যমিকের ২৬.২১, মাদ্রাসার ৪৬.৩৭ ভাগ বই আসেনি, সংকট

1

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব

2

টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশী

3

সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

4

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

5

সীমান্তে যুদ্ধের দামামা

6

নাটোরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোপা

7

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে ২২ কিলোমিটার মানববন্ধ

8

পটুয়াখালী -২ আসনে মনোনয়ন প্রত্যাখানের দাবিতে বাউফলে বিক্ষোভ

9

মুরাদনগর মরিচা নদীর সেচ প্রকল্পে জালিয়াতির প্রতিবাদে গ্রামবা

10

চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিয

11

ভাঙ্গুড়ায় সামাজিক সংগঠন প্রজন্ম ২৪ পক্ষ থেকে প্রতিবন্ধী কে

12

বিএনপি'র জন্মের আগেই শিবির করতাম বললেন বিএনপি প্রার্থী

13

আমরা সব বিষয়ে ছাড় দিয়েছি, কিন্তু এবার নয়

14

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

15

সহিংসতা ও বিক্ষোভে আরও চাপে ভারত–বাংলাদেশ সম্পর্ক

16

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

17

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

18

১১ দলীয় জোটের সিদ্ধান্ত ও ময়দানের বাস্তবতা

19

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

20