জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা

 মোহাম্মদ মশিউর রহমান 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মদিন এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরের পার্বতীপুরে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) পার্বতীপুর পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যারিস্টার কামরুজ্জামান বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাষ্ট্রগঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ আজও দেশের মানুষের প্রেরণার উৎস। একইসঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।”
তিনি আরও বলেন,
“বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও নেতৃত্বগুণ থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করতে হবে।”
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে সেলিম রে

1

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিট

2

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

3

রাজৈরে ইয়াবাসহ ১৭ বছর বয়সি কিশোর আ টক

4

নিয়ামতপুরে ৩১ দফার লিফলেট বিতরণ

5

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

6

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

7

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

8

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা–সহ ৮ জন গ্রেপ্তার

9

হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে'এসো দেশ বদলাই

10

সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাস

11

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বা

12

বগুড়া শাজাহানপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

13

হাতিয়ায় বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২০

14

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

15

নীল আকাশের নিচে সবুজ গালিচা

16

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পরিবারের দান করা জমিতে এতিমখানা

17

সাপাহারে আগাম শীতে জমে উঠেছে গরম কাপড় ও লেপ-তোশকের বাজার

18

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

19

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবস পালিত

20