জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাতিয়ায় বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২০

শাহাদাৎ বাবু 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ওছখালী জিরো পয়েন্টে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং হাতিয়ার সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আজিম অনুসারী হাতিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় স্থানীয় ওছখালী বাজারে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে মশাল মিছিল কর্মসূচি দেয় সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারীরা। সন্ধ্যার দিকে উপজেলার তমরদ্দি থেকে মশার মিছিলে যোগ দিতে আজিম অনুসারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা তার ওছখালীর বাড়ির উদ্দেশ্যে আসতে থাকে। ওই সময় শামীম অনুসারীরা  তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে সাবেক সাংসদ আজিম অনুসারী প্রায় ১০জন নেতাকর্মি আহত হয়। পরে আজিম অনুসারী নেতাকর্মিরা একত্রিত হয়ে শামীম অনুসারীদের ওপর পাল্টা হামলা চালায়। একপর্যায়ে শামীম অনুসারীরা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে আমাদের প্রায় ৮-১০জন নেতাকির্ম উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। 

শামীম অনুসারী হাতিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব কাউছার মোস্তফা বলেন, ওছখালী বাজারের রেডট্রি হোটেলের সামনে থেকে ধানের শীষ মার্কার সমর্থনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা একটি মিছিল বের করে। ওই সময় উপজেলার তমরদ্দি থেকে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আজিম অনুসারী নেতাকর্মিরা একটি মিছিল নিয়ে ওছখালি বাজারে আসে। একপর্যায়ে ওছখালি বাজার মোড়ে দুটি মিছিল মুখোমুখি হয়ে যায়। এ সময় আজিম অনুসারী নেতাকর্মিরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ১০-১২জন নেতাকর্মি আহত হয়। পরবর্তীতে তারা শামীম অনুসারী হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকারম বিল্লাহ শাহদাতের বাসায় হামলা চালায় এবং ছররা গুলি ছোড়ে। ওই সময় সড়কে শামীম অনুসারীদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা। বর্তমানে ওছখালী বাজার আমাদের দখলে রয়েছে। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হওয়ার কোন সংবাদ আমরা পাইনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবস

1

কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্ত:জেলা কাপ ক্রিকেট টূর্নামেন্

2

ফেনীতে শিশু নাশিত হত্যা: শিক্ষার্থীসহ ৩ জনের ফাঁসির আদেশ

3

ঠাকুরগাঁওয়ে ৮৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক ধানের বীজ বিত

4

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত

5

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে ব্যারিস্টার রুমিন ফারহানা

6

ন‌ওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়

7

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

8

ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবির আহমে

9

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

10

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও

11

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট

12

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

13

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী মো

14

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

15

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

16

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

17

ঘাটাইলে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি বনজমি দখলের হিড়িক

18

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

19

তালতলীতে ১৪৮৫ পিস ইয়াবাসহ দেবর ভাবি আটক

20