জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে কোথাও যাবো না_ ইঞ্জিনিয়ার তানভীর।

মোঃ ফখরুল মোস্তফা 


হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেছেন, এমপি না হলেও কিংবা রাজনীতিতে বড় কিছু না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে কোথাও যাবেন না। হাতিয়ার সাড়ে ৭লাখ মানুষ ভাড়াটে বা উড়ে আসা নেতৃত্ব মেনে নেবে না। হাতিয়ায় জন্ম নেওয়া বা নেতৃত্ব দেওয়া যে কাউকে আমরা মেনে নেব। বহিরাগত যাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আপাতত মনোনয়ন দেওয়া হয়েছে- হাতিয়ার মানুষ তা পরিবর্তন চাই। 

রোববার(২৩ নভেম্বর) দুপুরে হাতিয়ায় আগমন করে আফাজিয়া বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম) মাহবুবুর রহমান শামীম হাতিয়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্তির পর প্রথম হাতিয়ায় এসে তিনি (প্রকৌশলী তানভীর) বলেন, "আমি যখন(২০২০)হাতিয়ায় বিএনপির দায়িত্বে ছিলাম,তখন ঈমানী দায়িত্ব হিসেবে বিএনপিকে আঁকড়ে রেখেছিলাম। তখন বহিরাগতরা কোথায় ছিলো। 
দেশনায়ক তারেক রহমান দেশের বাইরে, হাইকমান্ডকে তারা ভুল বুঝিয়ে হাতিয়া আসনকে বহিরাগতর হাতে তুলে দিয়েছেন। এটি সম্ভাব্য মনোনয়ন, পরিবর্তনের সুযোগ আছে। হাতিয়ার প্রকৃত বাসিন্দা যাকেই বিএনপির মনোনয়ন দেবে আমরা তাকে মেনে নেব। 

তিনি আরো বলেন,  জন্মের পর থেকে এই হাতিয়ার রাস্তা-ঘাট,হাট-বাজারের নাম আমাদের মুখস্থ। কেউ শিখিয়ে দেওয়া লাগেনি। সুতরাং বহিরাগত যারা যেখানে নেতৃত্ব দিয়েছে তারা সেখানে মূল্যায়িত হোক।

গতকাল শনিবার(২২ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সাবেক সাংসদ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের মশাল মিছিলে শামীম পন্থীদের বাধা এবং তাঁর(ইন্জিনিয়ার তানভীর) ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলারও তীব্র নিন্দা জানান পথসভায়। 

পরে সভা শেষে নলচিরা ঘাট থেকে আফাজিয়া বাজার হয়ে হাজারো হোন্ডা, জিপ ও বাস এক যোগে শোডাউন করে উপজেলা শহর ওছখালী মাস্টার পাড়া তাঁর বাসভবনে অবস্থান নেন। 

এর আগে হাতিয়ার প্রত্যন্ত এলাকা থেকে প্রায় দশ হাজারের অধিক বিএনপির কর্মী-সমর্থকরা প্রকৌশলী তানভীরকে অভিবাদন জানানোর জন্য নলচিরা নৌ-ঘাটে অবস্থান নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্

1

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

2

গোপন সংবাদে কারখানায় অভিযান পরিচালনা করেন মহেশখালী ভৃমি

3

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হ

4

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন:

5

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

6

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

7

জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে

8

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-২

9

হিলিতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

10

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

11

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

12

পদুয়া ইউনিয়নে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ভারী

13

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পাংশায় বিএনপির বিশাল র‌্যালি ও সম

14

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

15

গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

16

বিলুপ্তির পথে নাসির নগরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

17

চট্টগ্রামে বিএনপির জনসভা: দেশ গঠনের রূপরেখা তুলে ধরলেন তারেক

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বি

20