জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল–শিক্ষার্থীরা

গোলাম রাব্বী  
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ব্রাকসু নির্বাচন কমিশন। প্রাথমিক ভোটার তালিকায় উল্লেখযোগ্য ত্রুটি ও অসঙ্গতি পাওয়ায় কমিশন এই সিদ্ধান্ত নেয়। ঘোষণার পরপরই নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের উত্তর গেটে তালা দিতে গেলে সেখানে উপস্থিত হয়ে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রাকসু নির্বাচন কমিশন জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন সরবরাহ করা ভোটার তালিকায় রয়েছে অসম্পূর্ণ তথ্য, বানান ভুল, অনুপস্থিত নাম ও হালনাগাদ না থাকা তথ্যের মতো বহু ত্রুটি। এগুলো সংশোধন না হলে নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু আয়োজন সম্ভব নয় বলে কমিশন মনে করছে।
সংবাদ সম্মেলনে কমিশনের পক্ষ থেকে বলা হয়, “যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিক, নির্ভুল ও যাচাইকৃত ভোটার তথ্য আমাদের কাছে জমা না দেবে, ততক্ষণ পর্যন্ত ব্রাকসুর কোনো কার্যক্রম পুনরায় শুরু করা হবে না।”

এদিকে তালা দিতে যাওয়া শিক্ষার্থীদের থামিয়ে দিতে ঘটনাস্থলে পৌঁছায় ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলেন, “বিশ্ববিদ্যালয়কে মবকারীদের হাত থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব। ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনিক ভবনে তালা দিতে দেব না।”

এই সময় ভিপি পদপ্রার্থী এস এম আশিকুর রহমান বলেন, “আমরা আমাদের দাবি আদায় করবই। আগে ছাত্রলীগ বাধা দিত, এখন সেই কাজ ছাত্রদল করছে। ছাত্রলীগের কালচার বেরোবিতে থাকবে না।” তিনি অভিযোগ করেন, ছাত্রদলের আচরণে ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।

নির্বাচন স্থগিতের ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকত আলী বলেন, ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে শিগগিরই আবার বসা হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। তিনি বলেন, “যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

1

ছাতকে বিএনপি'র প্রার্থী কলিম উদ্দিন মিলনের সাথে মার্কিন দূতা

2

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনা

3

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

4

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের বিভিন্ন

5

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেফতার

6

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

7

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

8

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

9

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

10

জাতিসংঘের আদালতে শুরু রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনান

11

নির্বাচন স্থগিতের আশঙ্কায় বিক্ষোভে উত্তাল শাবি ক্যাম্পাস

12

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

13

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

14

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

15

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

16

বান্দরবানে বনবিভাগের অভিযানে ১০০ ঘনফুট কাঠসহ গাড়ি জব্দ

17

নোয়াখালী থেকে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

18

ভাঙ্গুড়ায় তীব্র শীতে বোরো ধানের বীজতলা ঝুঁকিতে

19

নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

20