জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়া শাজাহানপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

শ্রী পবিত্র কুমার দাস

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ শালুকগাড়ী (সি-ব্লক) এলাকায় তুষার (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা তার শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় ম’রদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে থানায় খবর দেওয়া হয়।

নিহত তুষার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী।
তার বাবা শ্রী কৃষ্ণ সেনাবাহিনীতে চাকরি করেন এবং পরিবারসহ রহিমাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।পরিবারের সদস্যরা জানান, তুষারের মা ছিলেন নানা বাড়িতে। সকালে বাবা অফিসে গেলে বাসায় একাই ছিল তুষার।
বেলা ১২টার পর বাবা অফিস থেকে ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন তুষার ঝুলন্ত অবস্থায় রয়েছে।

পরে প্রতিবেশী ও পুলিশকে খবর দেওয়া হয়।তুষারের লাশের পাশে একটি ছোট্ট চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল— “আমার মৃত্যুতে কেউ দায়ী নয়।”স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং সঙ্গে সঙ্গে থানা-পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
”শাজাহানপুর থানা ওসি শফিকুল ইসলাম বলেন,খবর পেয়ে শাজাহানপুর থানা-পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম’রদেহ উদ্ধার করেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরের প্রথম দিনে কোমল মতি শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন বই ব

1

সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

2

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

3

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

4

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

5

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

6

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

7

কাপাসিয়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট–ফ

8

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

9

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

10

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

11

ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন

12

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষ

13

ভোলায় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ ৫ রুটে বাস সিএনজির ধর্ম

14

পিতা মাতার উপর অভিমান করে অজানার উদ্দেশ্যে বের হয়েছিল সরিষা

15

১৫তম চাপাই উৎসব উদযাপন করলো ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি

16

জামালপুরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ তুলেছ

17

চৌদ্দগ্রামে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার সংবাদে

18

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

19

চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ,

20