Md Obaydul
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে

হুমায়ন কবির মিরাজ।। 
যশোরের ঝিকরগাছায় যশোর–বেনাপোল মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলিপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে। তিনি নিজেই পিকআপ ভ্যান (যশোর-ন-১১-০৩৯৪) চালিয়ে যাচ্ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, পারবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজের একটি দূরপাল্লার বাস (ঢাকা মেট্রো-ব-১২-৩৬৯৩) উল্টো পথে প্রবেশ করে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপচালক রুহুল কুদ্দুস। সংঘর্ষের পর বাসচালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করেন। পরে নাভারণ হাইওয়ে থানা পুলিশ মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি এবং দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

1

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

2

হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে'এসো দেশ বদলাই

3

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

4

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

5

রংপুর-৪ : জামায়াতের সমর্থন পেলেন এনসিপির আখতার হোসেন

6

যৌথ অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ছুরি স

7

তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে ১৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের প

8

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

9

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

10

টেলিভিশন রিপোর্টাস ইউনিটি নর্থ টাঙ্গাইল এর কমিটি গঠন সভাপতি

11

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

12

ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতির দাবি ট্রাম্পের

13

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

14

জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫

15

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

16

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছ

17

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

18

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

19

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

20