জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

মিয়া সুলেমান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি–ঈশ্বরগঞ্জ পাক সড়কের পাশে (মহেশপুর নুরানী হাফিজিয়া মাদরাস নিকট) অবস্থিত একটি তেলের মিল ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত ১৪ ডিসেম্বর দিবাগত রাত থেকে ১৫ ডিসেম্বর ভোরের মধ্যে অজ্ঞাত চোরেরা মিলটির সাটারের তালা ভেঙে প্রায় ৯ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী জোবায়ের ইসলাম শাওন জানান, তিনি প্রতিদিনের মতো মিল বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকালে মিল খুলতে এসে দেখেন সাটারের তালা ভাঙা এবং ভেতরে রাখা বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল নেই।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে— ৫টি টেলের মিল মেশিন, ৪০ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক মোটর, প্রায় ৮০০ কেজি তিলের তেল, ২০০ কেজি কালো তিল, ৪০টি খালি ড্রামসহ মিল ঘরের অন্যান্য সামগ্রী। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে ভুক্তভোগী ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি আশপাশের কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির নাম উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং চোরদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এলাকাবাসীর দাবি, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা চরম উদ্বিগ্ন। দ্রুত দোষীদের আইনের আওতায় এনে এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

1

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

2

বগুড়া শেরপুর মির্জাপুরে ১৫৭টি ১০০০ টাকার জাল নোটসহ ৩ জাল কার

3

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

4

ইভটিজিং এর প্রতিবাদ করায় নৈশ প্রহরীর ওপর হামলা- মানববন্ধনে শ

5

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

6

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

7

নাসির নগরে তিন বছর ধরে খালে পড়ে আছে ব্রীজের ধ্বংসাবাশেষ, চরম

8

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

9

মাদারীপুরে যুববকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ-মানবব

10

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে

11

রাজশাহীর দুর্গাপুরে বিধবা নারীকে প্রাাণনাশের হুমকি

12

অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দে

13

গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাব, মেয়াদ কয় বছর, বাকি শর্ত কী

14

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গজারিয়ায় পুলিশ সুপার মেনহাজুল

15

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

16

আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু

17

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

18

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

19

নিয়ম বহির্ভুতভাবে আউটসোর্সিং এর নিয়োগ বাতিল করা হয়েছে

20