জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাদীকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

 

 মো.ইকবাল হোসাইন 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড় এলাকা অবরোধ করে ছাত্র-জনতা। শুক্রবার বিকাল ৪ টা থেকে ৫টা পর্যন্ত ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসুচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদ'র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় মহাসড়কে টায়াওে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখা হয়। আন্দোলনরত ছাত্র-জনতা বলেন, ২৪ঘন্টার মধ্যে ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতার না করা হলে শনিবার বিকেল থেকে পুরো ঝালকাঠি বøকেড কর্মসুচী দেওয়া হবে। পরে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়েজিদ ইবনে আকবর অবরোধকারীদের তৎপরতার বিষয়ে আশ্বস্ত করলে শুক্রবার বিকেলে অবরোধ স্থগিত করে আন্দোলনকারীরা। অবরোধ কর্মসূচীতে বক্তৃতা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা আহŸায়ক মাইনুল ইসলাম মান্না,  বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ঝালকাঠি জেলা আহŸায়ক আল তৌফিক লিখন, সদস্য সচিব রাইয়ান বিন কামাল, গণঅধিকার পরিষদ ঝালকাঠি জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-০২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীর উপর দুর্বৃত্ত কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা। 
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ঝালকাঠি জেলা আহŸায়ক আল তৌফিক লিখন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের একজন গুরুত্বপুর্ণ সহযোদ্ধাকে দুর্বৃত্তরা গুলি দিয়ে আহত করে। তাকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। এখনও তার উন্নতি হয়নি। গুলি দেয়া দুর্বৃত্তদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচী পালন করা হবে। 
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়েজিদ ইবনে আকবর বলেন, ওসমান হাদীর উপর হামলাকারীদের সিসি ফুটেজের মাধ্যমে সনাক্তের চেষ্টা চলছে। অপরাধী যেই হোক সে কোনভাবেই ছাড়া পাবে না।  যেহেতু ওসমান হাদীর বাড়ি ঝালকাঠির নলছিটিতে, তাই এখানে তারপ্রতি সবারই মায়া অন্যান্য জায়গার তুলনায় বেশি বলেও যোগ করেন এ পুলিশ কর্মকর্তা। 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

1

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

2

পোরশায় আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেফতার

3

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতা

4

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্

5

চট্টগ্রাম–১৫: জোট ছাড়া বিএনপির লড়াই

6

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

7

সুবর্ণচরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ আগুন

8

মধ্যনগরে পিআইও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ভ্যাট-আয়কর দ

9

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

10

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

11

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

12

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

13

সরিষার হলুদে মোড়া সিরাজগঞ্জ সলংগা —মধুচাষে ব্যস্ত এরোন্দার

14

ভয় দেখিয়ে দমন করা যাবে না জামায়াতকে—সাতক্ষীরায় ডা. শফিকুর রহ

15

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

16

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

17

‎গাবতলী মডেল থানায় সহকারী সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে পদ

18

সিলেটে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

19

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

20