জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জঙ্গল ছলিমপুরে অভিযানে গিয়ে BNP সন্ত্রাসী হামলায় RAB কর্মকর্তা নিহত

 মোঃ আবু বক্কর সিদ্দিক  

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক র‌্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম নাম আব্দুল মোতালেব। তিনি র‍্যাব–৭ এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
 এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
 আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

জানতে চাইলে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ রাত আটটার দিকে দৈনিক গন বার্তা কে বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র‌্যাবের ডিএডি পদমর্যাদার এক কর্মকর্তা নিহত হয়েছেন।

তবে ঘটনার বিষয়ে আজ রাত সাড়ে আটটার দিকে র‌্যাব-৭ সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন র‌্যাব সদস্যরা। 
এতে চারজন গুরুতর আহত হন। এর মধ্যে একজন র‌্যাব সদস্য নিহত হন চিকিৎসাধীন অবস্থায়। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।

পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, র‌্যাব জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে র‌্যাবের ওপর অতর্কিত হামলা চালায় সেখানে থাকা সন্ত্রাসীরা। তারা এক পর্যায়ে র‌্যাবের কয়েকজন সদস্যকে ছিনিয়ে নেয়। প্রকাশ্যে চালানো হয় গুলি।

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থেকে দুই কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি। এর বিপরীতে লিংক রোডের উত্তর পাশে ৩ হাজার ১০০ একর জায়গায় জঙ্গল সলিমপুরের অবস্থান। সীতাকুণ্ডে এটির অবস্থান হলেও এটি অনেকটা নগরের ভেতরেই। এর পূর্ব দিকে রয়েছে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বায়েজিদ থানা।

জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। গত বছরের ৫ আগস্ট দেশের রাজনীতির পটপরিবর্তনের পর এ এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, খুনোখুনির ঘটনা ঘটে চলছে। সম্প্রতি এলাকায় দখল-নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসীদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি হয়। এতে একজন নিহত হন। পরদিন সেখানে প্রতিবেদন তৈরি করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা ও মারধরের শিকার হয়েছেন দুই সাংবাদিক।

চার দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

1

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

2

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

3

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

4

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

5

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রা

7

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

8

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা , গ্রেপ্তার-১

9

জ্ঞানানকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে

10

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শার্শায় যৌথ টহল ও মাঠ মহড়া

11

‎জমি বিনিময়ের নামে প্রতারণা ও অবিচার ‎

12

চাটমোহর–কাছিকাটা সড়ক বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

13

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালি আগমন

14

বড়লেখায দুইশতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দিল অগ্রগতি সমাজক

15

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

16

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

17

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

18

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

19

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

20