Mst: Meherun Nesa
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটালিয়ান(৫৫) বিজিবি কতৃক শীত বস্ত্র বিতরণ

সৌমিত্র কুমার দাস 

হবিগঞ্জের চুনারুঘাট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ ও দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সরকারের নির্দেশনা মোতাবেক বেসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদান করে আসছে। পাশাপাশি সীমান্ত এলাকার জনসাধারণকে বিভিন্ন সময়ে নানারকম সাহায্য সহযোগিতা করে থাকে। এরই অংশ হিসেবে সম্প্রতি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহমেদাবাদ ইউনিয়নের গুইবিল এলাকার মন্দিরের মাঠ নামক স্থানে স্থানীয় শীতার্ত, গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। অদ্য ০৫ জানুয়ারি ২০২৬ তারিখ হবিগঞ্জ ৫৫ বিজিবির অধীনস্থ গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এর উপস্থিতিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহমেদাবাদ ইউনিয়নের গুইবিল এলাকার মন্দিরের মাঠ নামক স্থানে শীতার্ত, গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন মিডিয়ার কর্মীগণ এবং সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জনতার খবর  পত্রিকার প্রতিনিধি কে জানান, বিজিবি সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনের পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এলে দেশ অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠনে সহায়ক হতে পারে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

1

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

2

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

3

মাদারীপুরে-বিপুল উৎসাহ -উদ্দীপনায়,বই বিতরন সম্পন্ন

4

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

5

ডিমলায় সরকারি বালু চুরি, তথ্য সংগ্রহে গেলে ৩ সাংবাদিককে পিট

6

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

7

বোরহানউদ্দিনে জামায়াতের গণতান্ত্রিক আন্দোলনে কোন ভূমিকা নেই

8

আর্থিক সক্ষমতা ছাড়াই বিয়ে বিচ্ছেদের মিছিলে পিষ্ট হচ্ছে সংসা

9

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

10

নান্দাইলে নবযোগদানকৃত ইউএনও ফাতেমা জান্নাতের পরিচিতি ও মতবিন

11

কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের অহশীলদার তদন্ত না করে প্রতিব

12

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

13

চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ,

14

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

15

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রোগীর ম

16

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

17

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

18

ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

19

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

20