জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল উদ্ধার

 মোঃ মশিউর রহমান        

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ধারাবাহিক চোরাচালান প্রতিরোধ অভিযানে মালিকবিহীন অবস্থায় প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল উদ্ধার করা হয়েছে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প একটি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত এলাকা থেকে ২৮৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
এছাড়া ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়নের আওতাধীন বড়গ্রাম বিওপি, খানপুর বিওপি ও দাইনুর বিওপি পৃথক পৃথকভাবে আরও ৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিজিবি সদস্যরা ৯১ বোতল বিদেশি মদ এবং ১,৯৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হন।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের মোট সিজার মূল্য ৩,৩৮,৯০০/- (তিন লক্ষ আটত্রিশ হাজার নয়শত) টাকা বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান,
“দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজিবির চোরাচালান প্রতিরোধ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবির এই সফল অভিযানে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

1

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আঃ সালাম

2

কিশোরগঞ্জে শীতার্তদের শীতবস্ত্র দিলো সেনাবাহিনী

3

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

4

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

5

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6

রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় গ্রেপ্ত

7

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও প্রচারণায় ব

8

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

9

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

10

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবা

11

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

12

সাভারে ছয় খুনির আসামি সম্রাট গ্রেফতার

13

শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ, ড্রাইভার-হেলপ

14

বগুড়ায় স্ত্রী ও খালাতো ভাইয়ের প্রেমের বলি জহুরুল

15

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

16

গোয়ালন্দ ধানের শীষের পক্ষে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

17

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

18

রাজিবপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে সংবর্ধন

19

টাঙ্গাইলের ঘাটাইলে মুকুল একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদ

20