গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৭নং জলিরপাড় ইউনিয়ন আওয়ামীলীগের ০৬ নেতৃবৃন্দের সংবাদ সম্মেলনের মাধ্যমে একযোগে পদত্যাগ করেছেন।
আজ রবিবার (২১ডিসেম্বর) দুপুরে বানিয়ারচর সূর্য্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সকলেই একযোগে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ০৬আওয়ামী লীগ নেতৃবৃন্দের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন। জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উৎপল কীর্তনীয়া।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জলিরপাড় ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল হালদার,
২নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম কীর্তনীয়া, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক
সুশান্ত বৈরাগী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক রাইটার বারুরী,
১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
অসীম সরকার সহ ১৭নং জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উৎপল কীর্তনীয়া বলেন, আজ ২১ ডিসেম্বর (রবিবার) দুপুর থেকে আমরা সকলে একযোগে আওয়ামী লীগের সকল পদপদবী ও কর্মকাণ্ড থেকে অন্যের বিনা প্ররোচনায়, স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। যতদিন বেঁচে আছি আর কোন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হবো না।
মন্তব্য করুন