Mst: Meherun Nesa
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যুর ঘটনা ধামাচাপা

 মো.মেহেদী হাসান 
 

পাবনার ভাঙ্গুড়ায় একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পরে দুই নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে এই মৃত্যুর ঘটনা ঘটলেও নিহত শিশুদের পরিবারকে ম্যানেজ করে ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভাঙ্গুড়া পৌরশহরের শরৎ নগর বাজারে নাজিমুদ্দিন ক্লিনিকে এই ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের মহির উদ্দিনের স্ত্রী বুলবুলি খাতুন (২৫) ও পাবনার চাটমোহর উপজেলার মাঝগ্রামের বাসিন্দা আশিক আলীর স্ত্রী হুমায়রা (২০) নাজিমুদ্দিন ক্লিনিকে ভর্তি হয়। এরপর গত সোমবার রাতে এই দুই প্রসূতির সিজারিয়ান অপারেশন করে ডাক্তার গোলাম সারোয়ার। এরপর ক্লিনিকে রাতেই ওই দুই নবজাতকের মৃত্যু হয়। তবে কি কারণে ওই দুই নবজাতকের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ডাক্তার গোলাম সারোয়ার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞ ও ওই ক্লিনিকের মালিক। 
এদিকে ক্লিনিকে ওই দুই নবজাতকের মৃত্যুর পরে পরিবারের লোকজন আহাজারি শুরু করে। কিন্তু বিষয়টি গোপন রাখতে তাৎক্ষণিক পরিবারের লোকজনকে ম্যানেজ করে ক্লিনিক কর্তৃপক্ষ।এর আগেও আরো অনেক অভিযোগ রয়েছে এই চিকিৎসক ও এই প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে চিথুলিয়া উত্তর পাড়ার আতিকা নামের একটা রোগিকে ভুল অস্ত্র পাচার করায় তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন তিনি সার্জারি ডাক্তার হয়ে  মেয়েদের সিজার করে কিভাবে তিনি তো গাইনী ডাক্তার নয় । এ বিষয়ে পাবনা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ বলেন বিষয়টি আমি এখনো অবগত হইনি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

1

কুলাউড়ায় জলাতঙ্ক আতঙ্ক চরমে

2

নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণা

3

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

4

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

5

গুম ও মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার

6

পররাষ্ট্র দপ্তরে ব্যাপক পরিবর্তন, থাকবে না গণতন্ত্র ও মানবাধ

7

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

8

ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত একাই যেন ছোট্ট সাইবার হেল্প সেন্টার

9

শাহজাহানপুরে ইজিবাইক চালক মোফা হত্যা মামলার আসামী গ্রেফতার ল

10

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

11

আর্থিক সক্ষমতা ছাড়াই বিয়ে বিচ্ছেদের মিছিলে পিষ্ট হচ্ছে সংসা

12

বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে

13

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

14

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

15

এবার সাংস্কৃতিক অঙ্গন থেকে যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

16

উপজেলা প্রশাসন আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫

17

বিএনপি থেকে চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ফরম নিলেন লায়ন হেলাল উদ

18

ঠাকুরগাঁওয়ে জমি দখলের অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে

19

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

20