জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

আব্দুল্লাহ আল ফাহাদ 

পূর্বেই আমরা ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স দিবো, সেই সম্ভবনাও তৈরী করেছিলাম কিন্তু এই সুযোগে কেউ হয়তোবা ক্ষমতায় যাওয়ার রঙ্গীন স্বপ্ন দেখে ফেলেছে। আমাদেরকে ব্যবহার করতে চেয়েছিল, সেই পরিবেশ তৈরীর জন্য কেচকাকাল তৈরী করে ফেলেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেছেন।

আমরা সমঝোতার নির্বাচনের আলোচনা করেছিলাম ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের চিন্তা করে, কোন ব্যক্তির স্বার্থের জন্য নয়। আল্লাহর ওপর ভরসা করেছি কারন তিনি বলেছেন ‘তোমাদের ভয় চিন্তা নাই, তুমরাই বিজয়ী হবে যদি তুমরা মুমিনের চরিত্র অর্জন করতে পারো। 

কথাগুলো বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি শনিবার (২৫ জানুয়ারী) ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে স্থানীয় জামিয়া নিয়ামতিয়া মাদরাসায় তৃণমূল প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সন্দেহ প্রকাশ করে সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, আশাকরি সরকার বিষয়টি নিরপেক্ষ ভাবে দেখবেন। ইসলামী আন্দোলন নিয়ে যারা অপপ্রচার করে তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বলেছে প্রচলিত আইনে দেশ চালাবে, নিার্বচনী ব্যানারে লিখে নির্বাচনী ঐক্য কিন্তু ইসলামী ঐক্য বলে নাই, এরা কিন্তু ইসলাম বাস্তবায়ন করবেও না এটাই বাস্তবতা।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, ইসলামের পক্ষে একটি বাক্স দিবো, ইসলামকে ক্ষমতায় নিতে হবে, এখন ইসলামের পক্ষে বাক্স একটিই আছে। এই দাওয়াত নিয়ে মাঠে-ময়মদানে ঝাপিয়ে পড়তে হবে। প্রতিটি ঘরে ঘরে ‘হাত পাখা’র দাওয়াত পৌছে দেওয়ার আহবান জানান তিনি।

ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী, ইত্তেফাকুল উলামা ত্রিশাল শাখার সভাপতি মাওলানা এখলাস উদ্দিন প্রমূখ।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

1

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্র

2

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

3

কলেজ প্রভাষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

4

বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম: মুন্সিগঞ্জের আকিফকে

5

চাঁপাইনবাবগঞ্জে তিন আসনেই দলীয় প্রতীক বরাদ্দ

6

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

7

পুলিশই জনতা, জনতাই পুলিশ

8

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

9

১৩ নভেম্বর ঘিরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতা

10

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

11

বগুড়ায় ২ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

12

খালেদা জিয়ার ইন্তেকালে ঝালকাঠিতে জেলা বিএনপির শোক কর্মসূচি

13

অসুস্থ বিএনপির নেতার খোঁজে সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম শাহ

14

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনে বিস্ফোরণ, নিহতের আশঙ্কা

15

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

16

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

17

আচরণবিধি লঙ্ঘন,স্বতন্ত্রপ্রার্থীর বিশ হাজার টাকা জরিমানা

18

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

19

কামরুলের হাতে ধানের শীষ প্রতীক দিয়ে যাচ্ছি, রক্ষা করার দায়িত

20