জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

সেলিম হোসেন 
 বগুড়া জেলার শেরপুর উপজেলায় প্রেমের টানে ঘর ছেড়ে দ্বিতীয় বিয়ে করা তরুণী গোলাপি বেগম (২৮)-এর ক্ষতবিক্ষত মরদেহ ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এটি  দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে শাহজাহানপুর ও শেরপুরের মাঝামাঝি ফারহানা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়হীন এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত গোলাপি কাফুরা পূর্বপাড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রথম বিয়েতে তার দুটি সন্তান ছিল। এরপর একই উপজেলার টাউন কলোনী এলাকার বিবাহিত যুবক ইমনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি।

গোলাপিকে প্রথমে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন ইমন। যদিও পাঁচ দিন পর গোলাপির পরিবার তাকে উদ্ধার করে নিয়ে আসে, কিন্তু কিছুদিন পর ইমন পুনরায় তাকে নিয়ে চলে যান। এ ঘটনায় গোলাপির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

জানা গেছে, গত দুই মাস ধরে ইমন ও গোলাপি ফারহানা ফিলিং স্টেশনের সামনে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তবে সম্প্রতি ইমন ও তার প্রথম স্ত্রীর মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় গোলাপির সঙ্গে তার বিরোধ চরম আকার ধারণ করে। গোলাপির চাচা জিয়াউল হক অভিযোগ করেছেন যে ইমন প্রায়শই গোলাপিকে শারীরিকভাবে নির্যাতন করতেন।

হাইওয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ রইচ উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, “প্রাথমিকভাবে ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে রেকর্ড করা হয়েছে। নারীর মরদেহটি ক্ষতবিক্ষত অবস্থায় ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।”

​পুলিশ মরদেহটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

1

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বন্ধক মাদ্রাসার বেদখল জমিতে

2

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা সহ 2 যুবক

3

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

4

সরিষার হলুদে মোড়া সিরাজগঞ্জ সলংগা —মধুচাষে ব্যস্ত এরোন্দার

5

ময়মনসিংহ বিভাগে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর বিএনপি, ৭

6

সিনেমার নোংরা পলিটিকস আমার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে: আমি

7

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

8

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

9

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

10

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি

11

ইতিহাস ওপ্রকৃতির মেলবন্ধন দিনাজপুর

12

দুর্গাপুরে যুব ইউনিয়নের সম্মেলন শেষে ২১ সদস্যের নতুন কমিটি ঘ

13

হবিগঞ্জে পৌর তাঁতী দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজি

14

নওগাঁর নিয়ামতপুরে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ

15

মাদক বিরোধী অভিযান

16

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

17

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

18

ফুল বাড়িতে প্রাণ কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত আমন

19

লালমনিরহাট-১ আসনে ২৬ ভোট যাত্রায় ৬ প্রার্থীর মাঝে আলোচনায় আ

20