জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে আটক

সেলিম হোসেন 

 

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে আটক !!!

বগুড়ায় ২টি চোরাইকৃত অটোর মালামালসহ প্রায় দেড় মাস পর ৩ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল রাতভর বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক সঙ্গীয় ফোর্স সহ শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ মিজান এর সমন্বয়ে সদর ও শিবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেখানো জায়গা থেকে চোরাইকৃত অটোর মালামাল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন গাবতলী উপজেলার নারুয়ামালা এলাকার বাবু ফকির এর পুত্র সাজু ফকির (৪৬), শিবগঞ্জের বুড়িগঞ্জ বিলহামলা এলাকার মৃত আব্দুল জব্বার এর পুত্র রায়হান হোসেন আইন (৪২) এবং শিবগঞ্জ উপজেলার কুড়াহার গ্রামের সাকরাম হোসেন এর পুত্র মোঃ শাকিল হোসেন (২০)। মামলার এজাহার সুত্রে জানা যায় গত ১৪ই নভেম্বর বগুড়ার সাবগ্রাম এলাকার ফজলু প্রাং এর পুত্র তুহিন রহমান (২৭) এর ২টি অটো গাড়ি গ্যারেজে রেখে ঘুমিয়ে যায়। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে গ্যারেজে গাড়ি নাই। পরে পাশর্^বর্তী বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় যে ৪-৫জন মুখচেনা ব্যক্তি তার গ্যারেজ থেকে গাড়িগুলো চুরি করে নিয়ে গেছে। পরবর্তীতে বগুড়া সদর থানায় গিয়ে গাবতলী উপজেলার নারুয়ামালা এলাকার বাবু ফকির এর পুত্র সাজু ফকির (৪৬), সোনাপুর এলাকার শাহাজাহান এর পুত্র আব্দুর রাজ্জাক(৪০),  শিবগঞ্জের বুড়িগঞ্জ বিলহামলা এলাকার মৃত আব্দুল জব্বার এর পুত্র রায়হান হোসেন আইন (৪২), একই উপজেলার তেঘরি গ্রামের আবু তাহের এর পুত্র মোঃ রুবেল (৩৫), বগুড়া সদরের ভাটকান্দি এলাকার তোতা মিয়ার পুত্র কাঞ্চা(৩৫) এবং শিবগঞ্জ উপজেলার কুড়াহার গ্রামের মোঃ বাচ্চুর পুত্র মোঃ সাকরাম (৫০) এর নামে এজাহার দাযের করে। এরই প্রেক্ষিতে প্রায় দীর্ঘ দেড় মাস পরে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে পুলিশ। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক জানান অভিযোগ পাওয়ার পরে আমরা ছায়া তদন্ত শুরু করি, পরে সিসিটিভি ফুটেজ দেখে আসামীদের শনাক্ত করি এবং সেই হিসেবে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। এই অভিযানে আমরা এজাহার নামীয় দুইজন সহ মোট তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি এবং বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে যেকোন সময় আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারবো বলে আশা রাখছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ত্যাগ-অবদান অবমূল্যায়নের প্রশ্ন

1

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজ

2

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

3

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

4

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

5

ঢাকা ১: ভোটের মাঠে ফিরলেন হাত পাখা ও হরিণের প্রার্থী

6

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

7

বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দি

8

বানিয়াচংয়ের গোড়াখালী এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন বই

9

১৭০টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যা

10

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্

11

সারা দেশের মত সরাইলে ও পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বির

12

শার্শায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি

13

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

14

নির্বাচন সামনে রেখে ফুলবাড়ী থানা পরিদর্শন

15

চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ,

16

আদেশ প্রত্যাহার: ঋণ খেলাপি নন চট্টগ্রাম–২ আসনের বিএনপির প্রা

17

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

18

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

19

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

20